সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় কামাল হোসেন (৫৩) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টায় সলঙ্গা থানার চড়িয়াশিকা গ্রামের পরিত্যক্ত ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। কামাল হোসেন নরসিংদী জেলার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, কামাল সিরাজগঞ্জের চড়িয়া গ্রামে একটি বাড়ি ক্রয় করে স্ত্রী-সন্তানদের নিয়ে বাস করতেন।
কিছুদিন আগে বাড়িটি বিক্রি করেন এবং পরিবার নিয়ে অন্যত্র চলে যান। এর পর থেকে বাড়িটি পরিত্যক্ত ছিল। বাড়ির নতুন মালিক মানিক হোসেন শুক্রবার রাতে ঘরে ঢুকে কামালের ঝুলন্ত লাশ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শনিবার সকালে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Leave a Reply