শিরোনাম :
লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ১৪টি বোয়িং কেনার পরিকল্পনা, এপ্রিলের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: বিমান প্রতিমন্ত্রী দেশব্যাপী ছাত্রশিবিরের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল আইজিপির সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এমন একদিন আসবে যেদিন সবাই পাস করবে : শিক্ষামন্ত্রী

এমন একদিন আসবে যেদিন সবাই পাস করবে : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
এবারের এইচএসসি পরীক্ষার ফল নিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবার কম বিষয়ে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে। সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ভালো ফলাফল হয়েছে।

আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এবার কম বিষয়ে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে।

 

সাবজেক্ট ম্যাপিংয়ের কারণে ভালো ফলাফল হয়েছে। আর পাসের হার বেশি হলে খারাপ কি? এমন একদিন আসবে, যেদিন শতভাগ উত্তীর্ণ হবে।
যে পরিমাণ শিক্ষার্থী পাস করেছে তাতে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে আসন সংকট হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদের মনে হয় না আসন সংকট হবে। আমাদের যে চিন্তা সবাইকে অনার্স-মাস্টার্স করতে হবে, এটা বিশ্বের কোথাও হয় না। জেলায় জেলায় নতুন যে বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেগুলো মানে আসতে একটু সময় লাগবে।

ভর্তি পরীক্ষার বিষয়ে মন্ত্রী বলেন, যে সিলেবাসের ওপর এসএসসি ও এইচএসসি পরীক্ষা হয়েছে, সে সিলেবাসেই ভর্তি পরীক্ষাগুলো হওয়া উচিত, না হলে শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বমোট ১৩ লাখ ৭১ হাজার ৬৮১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৩ লাখ ছয় হাজার ৭১৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৮৯ হাজার ১৬৯ জন। গতবারের তুলনায় এবার জিপিএ-৫ বেশি পেয়েছে ২৭ হাজার ৩৬২ জন।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com