চবি প্রতিনিধি :
ভালোবাসা না পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সিঙ্গেল ঐক্য পরিষদ লুঙ্গি, শাড়ি সমাবেশ ও বসন্ত উৎসবের আয়োজন করে। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে এই মিছিল শুরু হয়।
দিনব্যাপী এই আয়োজনে লুঙ্গি সমাবেশ ও বসন্তবরণের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে শৈশব স্মৃতি এবং ক্রীড়া প্রতিযোগিতা। ছেলেদের জন্য ‘মার্বেল খেলা’ আর মেয়েদের জন্য ‘গোল্লাছুট খেলা’। বিজয়ীদেরকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার।
চবির সিঙ্গেল ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক খানে খানান, লুঙ্গি মুলত আমাদের এই অঞ্চলের প্রান্তিক পোশাক, অনেকটা বলতে গেলে জাতীয় পোশাক।কিন্তু সম্প্রতি শিক্ষিত তথাকথিত কিছু সভ্য নাগরিক গণ লুঙ্গিকে অসভ্য পোশাক হিসেবে দেখাতে চায়।মুলত তারই প্রতিবাদ স্বরূপ আমরা এবারের বসন্ত বরণ লুঙ্গি সমাবেশ এর মাধ্যমে উদযাপন করি।
এর আগে গত শনিবার নগরীর ষোলশহর রেলস্টেশনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসবের ব্যানার উম্মোচন করা হয়।
Leave a Reply