শিরোনাম :
যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী যারা গবেষণায় সফলতা অর্জন করবে, তাদের যথাযথ মূল্যায়ন করা হবে কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জীর নিবন্ধন আছে কিনা জানতে চায় বার কাউন্সিল গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ইউনিয়নভিত্তিক উন্নয়ন তালিকা তৈরির নির্দেশ দিলেন নাসের রহমান এমপি পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুলিশি নিরাপত্তার মধ্যে হাসপাতালে রোগী ধর্ষণ চেষ্টা

পুলিশি নিরাপত্তার মধ্যে হাসপাতালে রোগী ধর্ষণ চেষ্টা

রাজশাহীপ্রতিনিধি

প্রতীকী ছবি

পুলিশি নিরাপত্তা বলয়ের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের আল্ট্রাসনোগ্রাফি কক্ষে রোগীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় মামলা হলে আসামি হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী আনিছুর রহমানকে (৪০) গ্রেফতার করে পুলিশ। সোমবার রাতে গ্রেফতার আনিছুরকে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়।

ভুক্তভোগী কিশোরীর বাবা বাদী হয়ে আনিছের বিরুদ্ধে সোমবার রাত সাড়ে ৮টার দিকে মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা করেন। তার পরই পুলিশ অভিযান চালিয়ে আনিছকে গ্রেফতার করে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরীর বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়। কিশোরী ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
সম্প্রতি সে অপহরণের শিকার হয় এবং তাকে গাজীপুর থেকে উদ্ধার করে পুলিশ। এর পরই কিশোরীর সঠিক বয়স নির্ধারণের জন্য, ধর্ষণ কিংবা ধর্ষণের ফলে সে অন্তঃসত্ত্বা হয়েছে কি না সে তথ্য জানতে তাকে ৬ ফেব্রুয়ারি রামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভর্তি করে পুলিশ। তার শারীরিক পরীক্ষা শেষে ৯ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বাড়ি ফিরে ওই কিশোরী পরিবারের সদস্যদের জানায়, ৮ ফেব্রুয়ারি দুপুরে আল্ট্রাসনোগ্রাফি করতে তাকে যখন ৩ নম্বর কক্ষে ঢোকানো হয় তখন সেখানে এক পরিচ্ছন্নতা কর্মী তাকে ধর্ষণের চেষ্টা করেন। এর পরই তার পরিবারের পক্ষ থেকে আনিছের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা করা হয়। হাসপাতালের ওসিসি সেন্টারটি নারী ভিকটিমদের জন্য সুরক্ষিত এলাকা। পুলিশ হেফাজতে থাকেন এখানে আসা ভিকটিমরা। ওইদিন দায়িত্বে ছিলেন পুলিশ সদস্য উপ-পরিদর্শক ফিরোজা। পুলিশি নিরাপত্তার মধ্যে এমন ঘটনা সম্পর্কে তার কাছে জানতে চাইলে বলেন, ‘কোনো কিছু জানতে হলে পরিচালককে বলেন। আমাকে কিছু বলতে বলা হয়নি। আমি কিছু বলতেও পারব না।’ আপনার দায়িত্ব পালনের সময় আপনার হেফাজতে থাকা একজন কিশোরীর সঙ্গে এমন ঘটনা ঘটল কীভাবে- এমন প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তিনি পরিচালকের সঙ্গে কথা বলতে বলেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, ওইদিন ঘটনাটি ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। পরে অভিযোগ পাওয়ার পরপরই ওই পরিচ্ছন্নতা কর্মীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিয়ে তাকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম জানান, কিশোরীর বাবা থানায় মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে আনিছকে গ্রেফতার করে। গতকাল দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com