যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশে আনল না পরিবার , ৪৫ দিন ইতালির মর্গে পড়েছিল লাশ

দেশে আনল না পরিবার , ৪৫ দিন ইতালির মর্গে পড়েছিল লাশ

নিজস্ব প্রতিবেদক :
৪৫ দিন আগে ইতালিতে মারা যান আব্দুল হাই। মৃত্যুর পর দেশটির মর্গেই পড়েছিল লাশটি। আব্দুল হাইয়ের লাশ দেশে আনার কোনো উদ্যোগ ছিল না স্বজনদের। উল্টো অস্বীকার করেন তারা। শেষে ইতালিতেই ধর্মীয় রীতি অনুযায়ী তাকে দাফন করা হয়েছে।
৪৪ বছর বয়সী আব্দুল হাইয়ের বাড়ি কুমিল্লা। দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোমের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১১ জানুয়ারি মারা যান তিনি। সেদিন থেকেই তার লাশটি মর্গে রাখা হয়।

এরপর মর্গে দীর্ঘদিন ধরে আব্দুল হাইয়ের লাশ পড়ে থাকা নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন সামাজিক সংগঠন ইল ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু। পরে হাইয়ের স্বজনদের সঙ্গে যোগাযোগ হয়। কিন্তু তারা লাশটি দেশে ফেরাতে অস্বীকার করেন। একই সঙ্গে ইতালিতে দাফন করার অনুমতি দেন। ফলে রোম দূতাবাসসহ অন্যান্য প্রবাসী বাংলাদেশিদের আর্থিক সহযোগিতায় আব্দুল হাইকে গতকাল শুক্রবার দুপুরের দিকে দাফন করা হয়।

সংগঠনটির কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু বলেন, যারা আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন বিশেষ করে রোম দূতাবাসসহ প্রবাসী বাংলাদেশিদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মরহুমের রুহের মাগফেরাত কামনায় আগামী শুক্রবার মসজিদে দোয়ার ব্যবস্থা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com