শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজারের কুলাউড়ায় ছিনতাইকৃত টাকা উদ্ধার, আটক ১

মৌলভীবাজারের কুলাউড়ায় ছিনতাইকৃত টাকা উদ্ধার, আটক ১

 মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে মোঃ আলমগীর হোসেন (২৮) নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে।
 মঙ্গলবার  (১ মার্চ) ডকাল সাড়ে ১১ ঘটিকায় কাদিপুর ইউনিয়নের নার্গিস বেগম (৪২) নামের এক নারী কুলাউড়ার দক্ষিণ বাজারের বিকাশ এজেন্ট থেকে ২০ হাজার টাকা ক্যাশ আউট করে বাসায় ফেরার পথে কুলাউড়া পৌরসভার কুলাউড়া টু মৌলভীবাজার রোডে ছিনতাইকারী মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে ২-৩ জন ছিনতাইকারী নার্গিস বেগমকে ভয়ভীতি প্রদর্শন করে জোরপূর্বক তার ব্যানেটি ব্যাগ থেকে ২০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।
সংবাদ পেয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  বিনয় ভূষন রায় ছিনতাইকারীকে গ্রেফতার ও টাকা উদ্ধারের নির্দেশ দিলে পুলিশ পরিদর্শক (তদন্ত)  মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে এসআই আব্দুর রহিম জিবান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ছিনতাইকারী মোঃ আলমগীর হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হন। এসময় ছিনতাইকৃত ২০ হাজার টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত ছিনতাইকারী মোঃ আলমগীর হোসেন পার্শ্ববর্তী কমলগঞ্জ থানার কুমড়াকাপন গ্রামের মৃত হুসমত মিয়ার ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ  বিনয় ভূষন রায় বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকায় মোঃ আলমগীর হোসেন নামের এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। পরে তার দেওয়া তথ্যমতে ছিনতাইকৃত ২০ হাজার টাকা উদ্বার করা হয়। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতের  বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কুলাউড়া থানার মামলা নং-০১(৩)২০২২ দায়ের  করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com