শিরোনাম :
কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান লামায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ আসামি গ্রেপ্তার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণের সরকারী জন্মনিয়ন্ত্রণ বড়ি আটক

কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণের সরকারী জন্মনিয়ন্ত্রণ বড়ি আটক

মো.জাহিদ হাসান(কুড়িগ্রাম প্রতিনিধি)

কুড়িগ্রামের নাগেশ্বরীর উপজেলার কচাকাটা থানার সীমান্তে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাবার সময় বিপুল পরিমানের সরকারী জন্মনিয়ন্ত্রণ বড়ি (সুখি বড়ি) আটক করেছে বিজিবি। আটককৃত এসব বড়ির মূল্য প্রায় ৬০ লাখ টাকা। এ সময় ১শ লিটার ডিজেলও আটক করেন তারা।
বিজিবি ও জয়মনিরহাট শুল্ক গুদাম সূত্রে জানা যায়, রংপুর ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সদস্য নায়েক রফিকুল ইসলামের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কুড়িগ্রাম-২২বিজিবি’র অধীনে মাদারগঞ্জ বিওপি ক্যাম্প সদস্যরা।
বিওপি কমান্ডার দেলোয়ার হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে ভারতে পাচার কালে বল্লভেরখাষ ইউনিয়নের জালিয়ার চর এলাকার আন্তর্জাতিক সীমানার মেইন পিলারের ১০৩৩এর ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তর হতে এসব জন্মনিয়ন্ত্রণ বড়ি ও ডিজেল আটক করা হয়। পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গঙ্গাধর নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। আটক বড়ির পরিমান ৯৯ হাজার ৯শ পাতা। যার মূল্যমান ৫৯ লাখ ৯৮ হাজার ২০০টাকা। এসব বড়ির পাতা ১০টি বস্তায় প্যাকেট করা ছিল। অপরদিকে আটক ৪টি ছোট ড্রামে থাকা ডিজেলের পরিমাণ ১০০লিটার। যার বাজার মূল্য ৮হাজার টাকা। আটক জন্মনিয়ন্ত্রণ বড়ি ডিজেলের মোট মূল্য ৬০লাখ ৬হাজার ২০০টাকা। আটক বড়ি ও ডিজেল বুধবার সকালে ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট শুল্ক গুদামে জমা দেয়া হয়।
কুড়িগ্রামের ২২বিজিবির মাদারগঞ্জ বিওপি কমান্ডার দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাওয়া জন্মনিয়ন্ত্রণ বড়িসহ ডিজেল আটক করা গেলেও চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত সবকিছু জয়মনিরহাট শুল্ক গুদামে হস্তান্তর করা হয়েছে।
ভূরুঙ্গামারীর জয়মনিরহাট শুল্ক গুদামের সহকারী রাজস্ব কর্মকর্তা ফরিদ উদ্দিন আহম্মেদ বিজিবি কর্তৃক জন্মনিয়ন্ত্রণ বড়ি ও ডিজেল হস্তান্তরের বিষিয়টি নিশ্চিত করে বলেন,নিয়মিত মামলা শেষে ধ্বংস করার ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com