শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পুরুষ সেজে বিকাশে নাহিদার সঙ্গে সারমিনের প্রতারণা, অবশেষে গ্রেফতার

পুরুষ সেজে বিকাশে নাহিদার সঙ্গে সারমিনের প্রতারণা, অবশেষে গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার নাহিদা আক্তারের কাছে একটি ফোন কল আসে গত বছরের শেষ দিকে। বলা হয়, ‘আমি বিকাশ থেকে ওয়াহিদ বলছি। আপনার অ্যাকাউন্টটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এরপর স্থগিত অ্যাকাউন্টটি চালুর জন্য নাহিদাকে কিছু নির্দেশনা অনুসরণ করতে বলা হয়। এভাবে মুহূর্তের মধ্যেই নাহিদার প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় প্রতারক।’
এভাবেই দীর্ঘদিন ধরে মোবাইল ওয়ালেট সার্ভিস প্রতিষ্ঠানের কর্মী সেজে প্রতারণা করে আসছিল প্রতারক চক্রের সেই সদস্য। ফোনে পুরুষকণ্ঠে প্রতারণা করে এলেও তিনি একজন নারী। শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুলিশ।

বুধবার রাতে মাগুরার মোহাম্মদপুর উপজেলার তেলিপুকুর এলাকা থেকে সারমিন সুলতানাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায় পুলিশ।

জানা যায়, কুমিল্লার কোতোয়ালি থানার ভাটপাড়া এলাকার বাসিন্দা নাহিদা আক্তারকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর বিকাশ অফিস থেকে ফোনকলের নাম করে অভিনব কায়দায় এক প্রতারক ৪০ হাজার টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় তিনি ৫ জানুয়ারি কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেন। পরদিন (৬ জানুয়ারি) এই ঘটনার তদন্ত শুরু করে সিআইডি। তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ওই সদস্যকে গ্রেফতার করা হয়। তার অ্যাকাউন্টে প্রতারণা থেকে পাওয়া অর্থ রাখা হয়েছিল এবং তার সঙ্গে প্রতারক চক্রের অন্যান্য সদস্যরা নিয়মিত যোগাযোগ করত।

পুলিশ সুপার (সিআইডি) খান মোহাম্মদ রেজোয়ান জানান, চক্রটি পুরো দেশে প্রতারণা চালিয়ে আসছে। তারা দেশের বিভিন্ন জেলা থেকে একত্রিত হয়ে এ কাজ করছে। তাদের ধরতে দেশের বিভিন্ন এলাকায় যেতে হয়। আমরা এখন একজনকে গ্রেপ্তার করেছি। বাকিরাও আমাদের নজরে আছে। শিগগিরই এ চক্রের সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com