শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চাঁদে জমি কিনলেন ব্যাচেলর পয়েন্ট টিম!

চাঁদে জমি কিনলেন ব্যাচেলর পয়েন্ট টিম!

বিনোদন প্রতিবেদক :

ছোট পর্দার আলোচিত তিন অভিনেতা মারজুক রাসেল, চাষী আলম ও তানজিম হাসান অনিক চাঁদে জমি কিনেছেন। ঈদুল ফিতর উপলক্ষে নির্মিত ‘মিশন চাঁদ’ নাটকে এমন কাজই করেছেন ব্যাচেলর পয়েন্ট নাটকের ঐ তিনজন!
তারা একসঙ্গে ‘আতঙ্ক’, ‘সালামি’, ‘টিম ওয়েস্ট ইন্ডিজ’, ‘গরুর মাংস’সহ বেশ কিছু হাস্যরসাত্মক নাটক উপহার দিয়েছেন। নাটকগুলোর জনপ্রিয়তা পাওয়ায় এ তিনজনকে নিয়ে ‘মিশন চাঁদ’ নাটকটি নির্মাণ করা হয়েছে।

এ নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব। যেখানে রিংকু, টিংকু ও পিংকুর চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম ও তানজিম হাসান অনিক।

জানা গেছে, নাটকের গল্পে মার্কিন নাগরিক ডেনিস হোপের প্রতিষ্ঠান ‘লুনার এমবাসি’ থেকে চাঁদে জমি কিনতে দেখা যাবে রিংকু, টিংকু ও পিংকু। চাঁদে ক্রয়সূত্রে জমির মালিক হওয়ায় সাইনবোর্ড টানিয়ে জমি বুঝেও নিবেন তারা। তবে হঠাৎ চাঁদে জমি কিনেছেন কেন? সেই কাহিনী নিয়েই এগিয়ে যাবে নাটকটির গল্প।

জানা গেছে, আগামী ঈদুল ফিতরে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের বিশেষ অনুষ্ঠানমালায় ‘মিশন চাঁদ’ নাটকটি প্রচারিত হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com