শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অভিনয়ের জন্য নগ্ন হতে আপত্তি নেই পাওলি দামের

অভিনয়ের জন্য নগ্ন হতে আপত্তি নেই পাওলি দামের

 

বিনোদন ডেস্ক :
১৯৯২ সালের ছবি, ‘ড্যামেজ’। ব্রিটিশ পরিচালক লুই মাল একই শিরোনামের একটি উপন্যাস থেকে গল্পটি নিয়েছিলেন। নগ্নতা, অন্তরঙ্গতা, কামনা, শরীরী সম্পর্ক—এ সব কিছুই যে ভীষণ বাস্তব, তা তিনি পর্দায় ফুটিয়ে তুলেছিলেন। এ ধরনের বিভিন্ন ছবি দেখার অভ্যাস ছোট থেকেই তৈরি হয়েছিল পাওলি দামের।

খুব অল্প বয়সেই বিশ্ব চলচ্চিত্রের সঙ্গে আলাপ তাঁর। চলচ্চিত্রের অর্থ খুঁজে পেয়েছিলেন তিনি। তাই ‘ছত্রাক’-এ অভিনয় করার সময়ে সেই চরিত্রটি তিনি আর পাঁচটি চরিত্রের মতোই দেখেছিলেন। সেভাবেই চরিত্রের কাছে নিজেকে সমর্পণ করেছিলেন। কিন্তু দর্শকদের পক্ষ থেকে এত সহজ প্রতিক্রিয়া কি? আনন্দবাজার অনলাইনে শনিবারের লাইভ আড্ডা ‘অ-জানাকথা’য় সেই সময়টিকে মনে করলেন পাওলি।

অভিনয় জীবনের শুরুতেই শ্রীলঙ্কার এক পরিচালকের ছবি ‘ছত্রাক’-এ অভিনয় করার সুযোগ পান পাওলি। সেই ছবি কান চলচ্চিত্র উৎসব থেকে টরন্টো চলচ্চিত্র উৎসব—একাধিক দেশে স্বীকৃতি পায়। কিন্তু বাংলায় সেই ছবির যাত্রা সহজ ছিল না। বিশেষ করে পাওলির জন্য।

নগ্নতা এবং শারীরিক সম্পর্কের চিত্রায়ণ নিয়ে বিতর্কের ঝড় ওঠে পশ্চিমবঙ্গে। কেউ সরাসরি নিন্দা করেন, কেউ বা ঠাট্টার ছলে সমালোচনা করেন। প্রসঙ্গে পাওলি বললেন, ‘অনেকেই হয়তো ভালোবাসেন বিতর্ক। কিন্তু আমি সে রকম নই। বিতর্ক উপভোগ করি না। আমার মতে, সর্বক্ষণ খারাপ কথা বলার কী দরকার? ভালো কথাও তো বলতে পারি। ’

পাওলি জানালেন, ‘টাইটানিক’-এর মতো জনপ্রিয় হলিউড ছবিতেও খুব সহজে নগ্নতাকে ফুটিয়ে তোলা হয়েছে। তাই ‘ছত্রাক’-এর একটি অন্তরঙ্গ দৃশ্য মুক্তি পাওয়ার পরে তাঁর নগ্ন হওয়া নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া শুনে অবাক হয়েছিলেন পাওলি। তিনি ভাবতেই পারেননি যে দর্শক ছবিটি নিয়ে নয়, কেবল তাঁর নগ্ন হওয়া নিয়ে কথা বলবেন!

পরবর্তী কালে যদি নগ্ন দৃশ্যে আবারও অভিনয় করতে হয়, তিনি করবেন? পাওলির উত্তর, ‘যদি বুঝি, সেই চরিত্রটি জন্য আমার মন, আত্মা এবং শরীর একই জায়গায় এসে মিলেছে, তবে অবশ্যই করব। যেকোনো চরিত্রের জন্য এটা গুরুত্বপূর্ণ। নিজেকে নিজের কাছে এবং ওই চরিত্রের কাছে সমর্পণ করে দিই আমি। যদি সে রকম চরিত্রে অভিনয় করার সুযোগ আসে, যেখানে এই সব কিছু ঘটবে, তাহলে নগ্নতা নিয়ে কোনো অসুবিধা নেই। ’

পাওলি দাম বাংলাদেশের ‘সত্তা’ ছবিতেও অভিনয় করেছেন। তার সঙ্গে ছিলেন শাকিব খান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com