শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ফেব্রুয়ারিতে হানিমুন, চলতি মাসে সু-খবর জানালেন মিম

ফেব্রুয়ারিতে হানিমুন, চলতি মাসে সু-খবর জানালেন মিম

বিনোদন প্রতিবেদক:

মধুচন্দ্রিমায় মালদ্বীপে গিয়েছিলেন ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিম। সোশ্যাল মিডিয়ায় নিজের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন তিনি। যা সোশ্যাল মিডিয়া দারুণভাবে সাড়া জাগায়। গত ১৫ ফেব্রুয়ারি দেশটির উদ্দেশে ঢাকা ছেড়ে উড়াল দেন মিম ও তার স্বামী সনি পোদ্দার। সেখানে পাঁচ দিন সমুদ্রের নীল জলের মাঝে নীরবতায় সময় কাটিয়ে দেশে ফিরেছেন।
এদিকে হানিমুন থেকে ফিরেই কাজে ব্যস্ত হয়ে পরেছেন এই অভিনেত্রী। কিন্তু এই ব্যস্ততার মাঝেই সু-খবর জানালেন মিম। আসছে ঈদে তাহসানের সঙ্গে নাটকে অভিনয় করছেন অভিনেত্রী।

গায়ক ও অভিনেতা তাহসানের সঙ্গে বিদ্যা সিনহা মিমের খুবই ভালো সম্পর্ক। একসঙ্গে অসংখ্য নাটকে অভিনয় করেছেন। বিজ্ঞাপনে মডেলও হয়েছেন তারা একসঙ্গে। রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে পাশাপাশি বসেছেনও তারা। বছর দুই আগে তাহসানের গল্প ভাবনা নিয়ে ‘কানেকশন’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনাও করেছিলেন মিম। আর তাদের জুটি দর্শক চাহিদার শীর্ষে থাকে।

মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় আজ থেকে তারা শুটিংয়ে অংশ নিচ্ছেন। এ নাটকের মাধ্যমে অনেক বছর পর ছোট পর্দায় ফিরছেন মিম। তবে শুটিং শুরু হলেও নাটকটির নাম এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আইয়ের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল।

তিনি বলেন, এবার ঈদে মিম কেবল আমাদের প্রতিষ্ঠানের নাটকে অভিনয়ের জন্য সম্মত হয়েছেন। আলফা আই প্রযোজিত একাধিক নাটকে দেখা যাবে মিমকে।

বিদ্যা সিনহা মিম বলেন, অনেক বছর পর নাটকে অভিনয় করব। ঈদের বিশেষ কাজ বলেই রাজি হয়েছি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনুরোধ করছে দুটি নাটকে অভিনয়ের জন্য। কিন্তু আমি দুটো কাজ করতে পারব কি না জানি না। তবে চেষ্টা করব।

অভিনেত্রী আরো জানিয়েছেন, ভালো প্রস্তাব পেলে বিশেষ দিবসের অল্পসংখ্যক নাটকে দেখা যেতে পারে তাকে।

ছোট পর্দা দিয়েই শুরু হয়েছিল মিমের অভিনয় জীবন। দীর্ঘ সময় তিনি ছোট পর্দায় ছিলেন নিয়মিত মুখ। চলচ্চিত্রে অভিনয় শুরুর পর নাটক ছেড়ে দেন তিনি।

এ পর্যন্ত মিম অভিনয় করেছেন ‘আমার আছে জল’, ‘আমার প্রাণের প্রিয়া’, ‘জোনাকির আলো’, ‘ব্ল্যাক’, ‘সুইটহার্ট’, ‘সুলতান: দ্য সেভিয়ার’সহ বাংলাদেশ ও ভারতের ২০টিরও বেশি সিনেমায়। মিম অভিনীত ‘পরান’, ‘দামাল’সহ একাধিক সিনেমা আছে মুক্তির অপেক্ষায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com