শিরোনাম :
স্ত্রীকে পাশে বসিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করলেন প্রধানমন্ত্রী অর্থনীতি আরও বাড়ল দেশের রিজার্ভ কালীগঞ্জে অনুমতি ব্যতিরেকে মাটি কাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা ও মাদকাসক্তের কারণে ১ মাসের কারাদন্ড  আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল লমাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে নারীদের নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত ‎লালমাইয়ে কৃষকদের নিয়ে ‘পার্টনার কংগ্রেস’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ওসমানী স্মৃতি মিলনায়তনে রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া অস্ত্র নিয়ে ডিসিদের জরুরি নির্দেশনা ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চগড়ের বোদায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

পবনদীপ-অরুণিতা জুটি আইনি ঝামেলার মুখে পড়তে যাচ্ছেন

পবনদীপ-অরুণিতা জুটি আইনি ঝামেলার মুখে পড়তে যাচ্ছেন

বিনোদন ডেস্ক:
পবনদীপ-অরুণিতা- ইন্ডিয়ান আইডল সিজন ১২ থেকেই উপমহাদেশজুড়ে পরিচিতি পেয়েছেন। দুজনের প্রেমের কম আলোচনা হয়নি। এবার আলোচনায় এলেন এই জুটি আইনি ঝামেলা নিয়ে।

ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এক মিউজিক কোম্পানি তাঁদের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে।

ওই মিউজিক সংস্থার সঙ্গে একটি অ্যালবামে গান গাওয়ার কথা থাকলেও পরে তাঁরা সেই কথা রাখেননি। সেই থেকেই শুরু হয় ঝামেলার সূত্রপাত।
ঠিক কী কথা হয়েছিল ওই মিউজিক সংস্থার সঙ্গে? ইন্ডিয়ান আইডল সিজন ১২ শেষ হওয়ার ঠিক পর পরই একটি নামকরা সংবাদ সংস্থার সঙ্গে একটি অ্যালবামে গান গাওয়ার জন্য চুক্তিবদ্ধ হন পবনদীপ-অরুণিতা। কথা ছিল ওই অ্যালবামে ২০ টি গান গাইবেন তাঁরা। সেই কথা অনুযায়ী শুটিং-ও হয়ে যায় একটি গানের। কিন্তু তারপর থেকেই পবনদীপ-অরুণিতার খোঁজ নেই। অর্থাৎ ওই কোম্পানির কাজ করছেন না তারা।

ওই মিউজিক সংস্থার অভিযোগ, প্রথম গানটির শুটিংয়ের পর থেকেই সংস্থার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন তাঁরা। সংস্থার পক্ষ থেকে থেকে বারবার তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়ে ওঠেনি। তাঁরা নিজে থেকেও যোগাযোগ করেননি কোম্পানির সঙ্গে। এরপর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয়েছে ওই মিউজিক সংস্থা। এমনকি পুরো বিষয়টি ওই সংস্থার পক্ষ থেকে ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন’ (Indian Motion Picture Producers’ Association)-কেও জানানো হয়েছে। গোটা ঘটনায় এখনও কোনও রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি পবনদীপ-অরুণিতার তরফ থেকে।

ইন্ডিয়ান আইডল সিজন ১২-এ অংশগ্রহণের পাশাপাশি তাদের প্রেম নিয়েও কথা ওঠে। এরপরই ইন্ডিয়ান আইডল সিজন ১২-এর জয়ের মুকুট ওঠে পবনদীপ-এর মাথায়। পিছিয়ে থাকেননি অরুণিতাও। রানার্স আপ হন তিনি। এরপর সবখানেই প্রকাশ্যেই দেখা যায় তাদের।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com