শিরোনাম :
আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পোশাক কারখানায় তিন ধাপে ছুটিসহ নানা প্রস্তুতি গাইবান্ধায় ৩৫ দপ্তরের বিরুদ্ধে ১১৮ অভিযোগ, দুদকের গণশুনানি অনুষ্ঠিত  আটোয়ারীতে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের প্রতিবাদী মানববন্ধন কর্মসূচি কালীগঞ্জে এগ্রো ফুড কোম্পানিতে র‍্যাব এর অভিযান, ২ লাখ টাকা জরিমানা পাটগ্রামে পেশার মর্যাদা রক্ষায় ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের প্রতিবাদী মানববন্ধন পঞ্চগড়ের আলোচিত সেই এসপিকে প্রত্যাহার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিষ মাখানো মিষ্টি খাইয়ে দুই সন্তানকে হত্যা

বিষ মাখানো মিষ্টি খাইয়ে দুই সন্তানকে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুরে ‘নাপা সিরাপ খেয়ে’ দুই শিশুর মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না স্বজনরা। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শিশুদের মৃত্যুর অভিযোগ ওঠার পর তদন্তে নামে ঔষধ প্রশাসন অধিদফতর। তবে শুরু থেকেই তদন্ত কমিটির কাছে বিষয়টি রহস্যজনক মনে হয়েছিল। অবশেষে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। দুই সন্তানকে বিষপানে হত্যার অভিযোগ ওঠে মা রিমা বেগম ওরফে লিমার বিরুদ্ধে।
পুলিশের দাবি, পরকীয়া প্রেমের জেরে প্রেমিক সফিউল্লার দেওয়া বিষ মাখানো মিষ্টি খাইয়ে দুই সন্তানকে হত্যা করেন লিমা। পুলিশের অধিকতর জিজ্ঞাসাবাদে পরকীয়া প্রেম ও হত্যকাণ্ডের দায় স্বীকার করেছেন লিমা।

পরকীয়া প্রেমের জন্য মা নিজের দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার ঘটনায় হতবাক দুর্গাপুর গ্রামের বাসিন্দারা । এ ঘটনায় লিমা ও তার প্রেমিক সফিউল্লার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। ঘটনার পর এলাকা থেকে স্বাভাবিক কাজকর্ম চালিয়ে গেলেও গত তিনদিন ধরে পলাতক রয়েছেন সফিউল্লা। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, দুই শিশু হত্যার ঘটনায় করা মামলাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। অভিযুক্ত সফিউল্লাকে গ্রেফতারে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা ইসমাঈল হোসেন ওরফে সুজন খানের করা মামলায় লিমাকে বুধবার রাতে গ্রেফতার করে পুলিশ। এরপর বৃহস্পতিবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। তবে লিমার প্রেমিক সফিউল্লা পলাতক রয়েছেন। তিনি আগে থেকেই বিবাহিত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com