শিরোনাম :
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন ‘লাইফ সাপোর্টে’ রয়েছে: ট্রাম্প মাগুরার ছাগলে শাক খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৮ দক্ষিণাঞ্চলে লেবাননে ইসরায়েলি হামলা, প্রাণ গেল দুই বাংলাদেশির ব্রাহ্মণবাড়িয়ায় তিন র‍্যাব সদস্যকে আটকে রেখে ডাকাত দলের মারধর সিলেটে কোরবানির পশুর চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত কওমি মাদরাসার আগামী ৬ মাসের মধ্যে ঢাকায় ট্রাফিক আইন ভাঙলে স্বয়ংক্রিয় মামলা হবে : ডিএমপি কমিশনার সচিবালয়ে ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া তাদের অভ্যন্তরীণ বিষয়’ লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর বৈঠক গুরুত্বপূর্ণ রুট হরমুজে ফের ‘প্রজেক্ট ফ্রিডম’ চালুর কথা ভাবছেন ট্রাম্প
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

টেকনাফ ১৮ হাজার ইয়াবাসহ রাখাইন যুবক আটক

টেকনাফ ১৮ হাজার ইয়াবাসহ রাখাইন যুবক আটক

কক্সবাজারপ্রতিনিধি

টেকনাফে ১৮ হাজার ইয়াবাসহ রাখাইন যুবক আটক।

কক্সবাজার টেকনাফের হ্নীলা এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) সদস্যরা অভিযান চালিয়ে ১৮ হাজার পিস ইয়াবাসহ এক রাখাইন যুবককে আটক করেছে। শুক্রবার রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম অংজনাই রাখাইন (২৪)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের অংওয়ান রাখাইনের ছেলে। কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার রাতে র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদ পেয়ে চৌধুরীপাড়া গ্রামের বৌদ্ধ মন্দিরের সামনে টেকনাফ-কক্সবাজার সড়কের পাকা রাস্তায় অভিযান চালায়। মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে র‌্যাব।
অভিযান চলাকালীন র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে অংজনাই রাখাইনকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক রাখাইন যুবকের নিকট থেকে ১৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক জানায়, সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা টেকনাফ সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com