শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বুবলী-জান্নাতের পর বড় পর্দায় আসছেন আরেক সংবাদ পাঠিকা

বুবলী-জান্নাতের পর বড় পর্দায় আসছেন আরেক সংবাদ পাঠিকা

বিনোদন প্রতিবেদক:

‘বসগিরি’ সিনেমায় অভিষেকের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন সংবাদ পাঠিকা শবনম বুবলী। বুবলি ছাড়াও ‘শাহেনশাহ’ সিনেমায় অভিষেক হয় সংবাদ পাঠিকা রোদেলা জান্নাতের। এবার তাদের পথ ধরে এবার ঢাকাই সিনেমায় নাম লেখালেন সংবাদ পাঠিকা রেহনুমা মোস্তফা।
শাহ আলম মণ্ডল পরিচালিত ‘লকডাউন লাভ স্টোরি’ দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। চিত্রনায়ক ইমনের বিপরীতে সিনেমাটিতে তাকে দেখা যাবে । আগামী শুক্রবার (২৫ মার্চ) প্রেক্ষাগৃহে দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া।

এটির তৈরি হয়েছে করোনা মহামারির ওপর। পরিচালকের মতে, বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হয়েছে বিশেষায়িত এ সিনেমা। কাজটি নিয়ে তিনি বেশ আশাবাদীও।

শাহ আলম মণ্ডল বলেন, ‘করোনার মহামারি নিয়ে এ সিনেমার গল্প। এমন কাজ আগে হয়নি। আগামী শুক্রবার (২৫ মার্চ) সারাদেশে সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়া হবে। এই ঘরবন্দি সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিল সেই গল্পও উঠে আসবে। সিনেমাটির প্রিমিয়ার শো দেখে সবাই প্রশংসা করছেন। আমি আশাবাদী, এটি দর্শকের মন ভরাবে।’

এখন দেখার বিষয় ছোট পর্দার রেহনুমা মোস্তফা বড় পর্দায় কতটা সফল হতে পারেন!

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com