শিরোনাম :
বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ কর্মকর্তার বদলি খোকসায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬: কৃষিতে প্রযুক্তি ও পুষ্টি উন্নয়নে নতুন দিগন্ত। শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত: চিফ প্রসিকিউটর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী রাজধানীর জিয়া উদ্যানে ভারতে যে দলই ক্ষমতায় আসুক সম্পর্ক একই থাকবে: গয়েশ্বর চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসনে চসিকের ৬ পৃথক কমিটি শত শত ভক্তদের মন ভেঙে নতুন জীবনে পা রাখলেন সুবাহ চীনে ভয়াবহ বিস্ফোরণ আতশবাজি কারখানায় নিহত ২১ যেসব মামলা ঝুলছে বিজয়ের কাঁধে সুন্দরবনে পর্যটকদের ওপর হামলা ও ডাকাতির চেষ্টা, আটক ২
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গুরুতর অসুস্থ অভিনেত্রী আনোয়ারা

গুরুতর অসুস্থ অভিনেত্রী আনোয়ারা

বিনোদন প্রতিবেদক:

মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে বাংলাদেশের কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তবে তিনি বাসায় অবস্থান করছেন।
এ তথ্য নিশ্চিত করে মঙ্গলবার আনোয়ারার মেয়ে মুক্তি জানান, তার মায়ের অবস্থা বেশ নাজুক। কাউকে চিনতে পারছেন না তিনি।

তিনি আরো জানান, কয়েকদিন ধরে চোখেও ঝাপসা দেখছিলেন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে এমন পরিস্থিতি হয়েছে তার।

মুক্তি বলেন, কয়েকদিন আগে আম্মার ব্রেন স্ট্রোক হয়। তখন থেকেই এ সমস্যা দেখা দেয়। আমাকেও চিনতে পারতেন না। তবে আল্লাহর রহমতে এখন একটু ভালো। এখন বাসায়ই চিকিৎসা চলছে। ডাক্তার বলেছেন, ধীরে ধীরে স্মৃতিশক্তি ও দৃষ্টিশক্তির সমস্যা ঠিক হয়ে যাবে।

গত ১১ মার্চ রাতে হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণ হলে আনোয়ারাকে ঢাকার রামপুরার বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। ১০ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি।

এদিকে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ আনোয়ারাকে আজীবন সম্মাননা দিচ্ছে রাষ্ট্র। আগামীকাল বুধবার ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অব ফেম মিলনায়তনে বসছে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০’–এর আসর।
সেখান থেকে এ পুরস্কার নেয়ার কথা ছিল তার। তবে শারীরিক অসুস্থতার কারণে সশরীরে পুরস্কারটি নিতে পারছেন না বলে জানিয়েছেন তার মেয়ে মুক্তি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com