মৌলভীবাজার প্রতিনিধিঃ
বুধবার (২৩ মার্চ ) মৌলভীবাজারের কুলাউড়া থানার
অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই অপু কুমার দাশ গুপ্ত সঙ্গীয় ফোর্সসহ কুলাউড়া থানার ০৯ নং টিলাগাঁও ইউনিয়নের টিলাগাঁও বাজারে বিশেষ অভিযান পরিচলানা করে বিল্পব ধর ওরফে জয় (২৫)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
মাদক কারবারি বিল্পব ধর ওরফে জয় কুলাউড়া থানার টিলাগাঁও ইউনিয়নের খন্দকারেরগ্রাম এলাকার বিধান ধরের ছেলে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় বলেন, কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply