যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শাকিবের সদস্যপদ বাতিল করা হয়নি

শাকিবের সদস্যপদ বাতিল করা হয়নি

বিনোদন প্রতিবেদক :
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি সদস্যপদ থেকে শাকিব খানকে বাদ দেওয়া হয়েছে- এমন একটি খবর ছড়িয়ে পড়ে মিডিয়ায়পাড়ায়। কারণ হিসেবে জানানো হয় চাঁদা না দেওয়ায় শীর্ষ এ নায়কের সদস্যপদ বাতিল করা হয়েছে। কিন্তু খোঁজ নিয়ে জানা গেলো প্রযোজক সমিতির কয়েকজন সদস্য বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করে গণমাধ্যমে মন্তব্য দিচ্ছে।

আসলে শাকিব খানের সদস্যপদ বাতিলের মতো কোনো ঘটনা ঘটেনি বলেই জানিয়েছেন প্রযোজক সমিতির অফিস সহকারী সুমেন্দ্র রয়।

তিনি জানান, ‘শাকিব খানের সদস্যপদ বাতিলের খবরটি সঠিক নয়। এমন কোনো সিদ্ধান্ত প্রযোজক সমিতির প্রসাশকের পক্ষ থেকে নেওয়া হয়নি।

এ বিষয়ে বিস্তারিত জানিয়ে সুমেন্দ্র বলেন, ‘অক্টোবর পর্যন্ত শাকিব খানের চাঁদা পরিশোধ করা আছে। তবে তিনি দেশের বাইরে থাকায় আয়কর পরিশোধের কাগজ আমাদের কাছে পাঠাতে পারেনি। এ ছাড়াও কিছু কাজগপত্রের কাজ আপডেট করা হয়নি। তাই প্রাথমিক ভোটার তালিকায় তার নাম আসেনি। কিন্তু কাগজগুলো জমা দিয়ে আপিল বিভাগে আপিল করলেই সব সমাধান হয়ে যাবে। ‘
শাকিব খানের সদস্যপদ বাতিল করা হয়েছে এমন তথ্যের সত্যতা সম্পর্কে সুমেন্দ্র বলেন, ‘কারা কি বলছেন সেটা আমার দেখার বিষয় না। আমি যেটা সত্যি সেটা বলেছি। প্রসাশকের পক্ষ থেকে আসা সিদ্ধান্ত আমি জানিয়েছি। ‘

এদিকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য রয়েছে বিগত ১ বছর ধরে । নতুন নেতৃত্ব না থাকায় এর দেখভাল করছে প্রশাসক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে এফডিসিতে এ নির্বাচন হবে। নির্বাচন উপলক্ষ্যেই ভোটার হালনাগাদ করা হয়েছে বলে জানিয়েছেন সুমেন্দ্র।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com