যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শপথ নিলেন টেলিপ্যাবের নতুন কমিটির নেতারা

শপথ নিলেন টেলিপ্যাবের নতুন কমিটির নেতারা

বিনোদন প্রতিবেদক:

শপথগ্রহণ করেছেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নতুন কমিটির নেতারা। ২৪ মার্চ রাজধানীর হোটেল সারিনায় সভাপতি মনোয়ার পাঠানকে শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়েজিদ। এরপর সভাপতি বাকিদের শপথ পড়ান।
শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইরেশ যাকের। প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার বাবুল বিশ্বাস ও ইলিয়াস খান। এ ছাড়াও ছিলেন আপিল বোর্ডের তিন সদস্য ম. হামিদ, কেরামত মাওলা ও তারেক মিন্টু।

এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টর গিল্ডসহ টেলিভিশন নাটক-অনুষ্ঠান সংশ্লিষ্ট সংগঠনের অনেক নেতাকর্মী। তাদের মধ্যে সালাহউদ্দিন লাভলু, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরুসহ অনেকেই। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন অর রশিদ।

স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ পর্ব। সভাপতি মনোয়ার পাঠানের কাছে শপথ গ্রহণ করেছেন সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, সহসভাপতি পদে কাজী নয়ন, মিতু, কাজী সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ আলমগীর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অনন্য ইমন, সাংগঠনিক সম্পাদক ফকরুদ্দিন ছোটন, অর্থ সম্পাদক কে সি পাল, দফতর সম্পাদক নাহিদ নিয়াজী রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এস কে সানজিদ খান প্রিন্স, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাকির খান, আর্কাইভ বিষয়ক সম্পাদক এস এম মাসুদ করিম (সুজন), আন্তর্জাতিক সম্পাদক এম রেজাউল করিম সজল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সায়েম মিয়া।

কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়েছেন জিনাত হাকিম, বাবুল আহমেদ, কামাল খান, আনসারুল আলম লিংকন, কাজী আবু বকর সিদ্দিকী (কাজী রিটন), শেখ রুনা, সোহেল আরমান, আইনুল হক আদিল, সঞ্জয় রাজ, মনির পারভেজ। তবে আইন বিষয়ক সম্পাদক অলোরা আফরিন নেপালে থাকায় তিনি আজ শপথ নেননি।

এর আগে গেল ১৯ মার্চ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় টেলিপ্যাবের নির্বাচন। এবারের টেলিপ্যাবের নির্বাচনে ২৩৯ জন ভোটারদের মধ্যে ভোট প্রদান করেছেন ২৩২ জন। নতুন কমিটির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ২২টি পদে বিজয়ের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে মনোয়ার-সাজু সমমনা প্যানেল। তাদের এবারের স্লোগান ছিল ‘আমি না আমরা’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com