শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস, এক দিনেই আয় ২৪০ কোটি

ভারতীয় সিনেমায় নতুন ইতিহাস, এক দিনেই আয় ২৪০ কোটি

বিনোদন ডেস্ক:

বহুল প্রতীক্ষিত ভারতীয় সিনেমা ‘আরআরআর’। নানা কারণে স্থগিত হয়েছে সিনেমাটির মুক্তির দিন। তবে প্রতীক্ষার প্রহর শেষ করে গতকাল (২৫ মার্চ) মুক্তি পেয়েছে সিনেমাটি। বিশ্বের নানা দেশে প্রায় ৮ হাজার হলে দেখা যাচ্ছে ছবিটি।
এরইমধ্যে ছবিটি নিয়ে দর্শকের ব্যাপক উৎসাহ লক্ষ করা যাচ্ছে। যার ফলে আয়ের দিক থেকে বিশাল এক রেকর্ডও গড়ে ফেলেছে ‘আরআরআর’। ভারতীয় সিনেমার ইতিহাসে একদিনে সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে এখন ‘আরআরআর’।

মোট ৬০০ কোটি রুপি বাজেটের ছবি ‘ট্রিপল আর’। মুক্তির আগেই বাজেটের টাকা ঘরে তুলেছে ছবিটি, এমনই খবর বলিউডে। জানা গেছে, ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে মুক্তির আগেই। এর মধ্যে সিনেমার স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। এছাড়াও উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি সংগ্রহ করেছে ১৩৫ কোটি রুপি।

এবার ছবিটি আয়ের রেকর্ড করলো বক্স অফিসেও। মুক্তির প্রথম দিনেই এটি আয় করেছে ২৪০ কোটি রুপি! যার ভেতর তেলেগু ভাষায় ছবিটি আয় করেছে ১২০ কোটি, তামিল ভাষায় ১০ কোটি, হিন্দিতে ২৫ কোটি, কন্নড়ে ১৪ কোটি এবং মালায়ালামে ৪ কোটি রুপি।

এছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মুক্তির প্রথম দিনে মোট ৭৫ কোটি রুপি আয় করেছে ‘আরআরআর’।

এর আগে প্রথম ভারতীয় সিনেমা হিসেবে প্রথম দিনে ২০০ কোটির বেশি আয় করেছিল ‘বাহুবলী ২’। সিনেমাটি পরিচালনা করেছিলেন ‘আরআরআর’ ছবির পরিচালক এস এস রাজামৌলি। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন রাজামৌলি। বাহুবলীকে পেছনে ফেলে রেকর্ডের শীর্ষে এখন তার ‘ট্রিপল আর’।

ধারণা করা হচ্ছে ভারতীয় সিনেমার ইতিহাস নতুনভাবে লিখতে যাচ্ছে এই ছবিটি। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় সিনেমায় অতীতের সব রেকর্ড ভেঙে দেবে ‘আরআরআর’।

এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অজয় দেবগণ ও আলিয়া ভাটও। আছেন আরও অনেক পরিচিতি মুখ।

দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনী উঠে এসেছে এ সিনেমায়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com