শিরোনাম :
কুমিল্লায় মাদরাসায় যাবার পথে শিক্ষক বাবার মোটরসাইকেল থেকে পড়ে ছেলের মৃত্যু তেহরান ‘খারাপ আচরণ’ করলে পুনরায় সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে পদায়ন ও বদলির নীতি: প্রধানমন্ত্রী হবিগঞ্জ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, ২ লাখ টাকা জরিমানা শাহ আমানত বিমানবন্দরে মিলল ২৭ লাখ টাকার বিদেশি সিগারেট, আটক ১ চাঁপাইনবাবগঞ্জ নাচোলে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত লক্ষ্মীপুর ৮ বছর পর লক্ষ্মীপুরে ছাত্রদলের কমিটি গঠন: আহ্বায়ক সৌরভ, সদস্য সচিব অভি সিলেটে দুর্ঘটনায় নিহত বেড়ে ৮, হতাহতরা সবাই শ্রমিক দেশের ১৩ দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের সতর্কবার্তা
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শহীদদের শ্রদ্ধা জানালেন শিল্পীরা

শহীদদের শ্রদ্ধা জানালেন শিল্পীরা

বিনোদন প্রতিবেদক:

মহান স্বাধীনতা দিবসের প্রথম রাতেই (শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে) এফডিসির শহীদ স্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান চলচ্চিত্র কর্মীরা।
বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর উপলক্ষে এফডিসির শহীদ স্তম্ভে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, উপ মহাসচিব অপূর্ব রানা, চিত্রনায়িকা নিপুণ, চিত্রনায়ক সাইমন, ইমন, নায়িকা শাহনূর সহ আরো অনেকে।

এর ঘণ্টাখানেক আগে চলচ্চিত্রের ১৯ সংগঠনের সমন্বয়ে গঠিত সম্মিলিত চলচ্চিত্র পরিষদের পক্ষ থেকে এফডিসিতে মোমবাতি প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। শোক ও শ্রদ্ধা জানানো হয় ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নিহত অসংখ্য নিরীহ বাঙালিদের জন্য।

শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন এসময় বলেন, একাত্তরে ২৫ মার্চ বাংলাদেশের নিরীহ ঘুমন্ত মানুষের উপর যে অত্যাচার চালানো হয়েছে সারাবিশ্বে তা বিরল। সেদিন যারা শহীদ হয়েছিলেন তাদের আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি। তাদের তাজা রক্তের বিনিময়েই আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি, আমি ইলিয়াস কাঞ্চন হয়েছি।

তিনি বলেন, সেইসঙ্গে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি আজ। যার স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে আমরা ৯ মাস যুদ্ধের প্রেরণা পেয়েছিলাম, এই দেশ পেয়েছি। আমাদের স্বাধীনতার মান বজায় থাকুক। আজকের দিনে কামনা করি, এই দেশ, দেশের মানুষ, আমাদের চলচ্চিত্র ভালো থাকুক।

চিত্রনায়িকা নিপুণ বলেন, সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আমরা সুন্দর শান্তির একটি দেশ চাই। যে দেশের স্বপ্ন দেখেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সেই স্বপ্নের পথেই হাঁটছি আমরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com