শিরোনাম :
পঞ্চগড়ে মাদক কেনা-বেচায় জড়িত থাকায় নারী সহ ৩ জনের কারাদণ্ড কুমিল্লায় হাম উপসর্গে ৬ মাসের শিশুর মৃত্যু ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা চীনে ট্রাম্প-শি জিনপিংয়ের বৈঠক শুরু সিদ্ধিরগঞ্জ নাম ধরে ডাকাডাকি, দরজা খুলতেই ঘরে ঢুকে ‘ডাকাতির পর’ ব্যবসায়ীকে হত্যা বাংলাদেশের উন্নয়নে সহযোগিতা অব্যাহত থাকবে: জাতিসংঘ মেসির হ্যাটট্রিকে সিনসিনাটিকে বিধ্বস্ত করল মায়ামি ইরান যুদ্ধের মাঝে গোপনে আমিরাত সফর নেতানিয়াহুর বান্দরবানে ১৩ প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার অনুমোদন বান্দরবানে সীমান্তে সেনাবাহিনীর উদ্যোগে ২৭৭ শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্বামীকে বালিশচাপা দিয়ে মেরে ফেললেন স্ত্রী

স্বামীকে বালিশচাপা দিয়ে মেরে ফেললেন স্ত্রী

যশোর প্রতিনিধি:

যশোরের বাঘারপাড়ায় পারিবারিক কলহের জেরে লাল্টু মণ্ডল নামে এক যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। রোববার (২৭ মার্চ) মধ্যরাতে উপজেলার দক্ষিণ শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্ত্রী সুরাইয়া খাতুনকে আটক করেছে। পুলিশের কাছে স্বামীকে হত্যার দায় স্বীকার করেছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত ২টার দিকে সুরাইয়া খাতুন তার শাশুড়িকে ডেকে জানান লাল্টু ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি জানার পর নিহতের বড় ভাই মনিরুজ্জামান মিন্টু এবং মা রুমের মধ্যে গিয়ে দেখেন, লাল্টু মেঝেতে শোয়ানো অবস্থায় রয়েছেন। এরপর তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি মৃত ঘোষণা করেন।

বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান, লাল্টু যশোর ক্যান্টনমেন্টে ব্যাটম্যান হিসেবে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটিতে বাড়িতে এসেছেন। গহনা সংক্রান্ত বিষয়ে সম্প্রতি স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। লাল্টু স্ত্রীকে মারপিটও করেন। তারই জের ধরে গতকাল রাতে ঘুমন্ত অবস্থায় লাল্টুকে তার স্ত্রী বালিশ চাপা ও গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন।

তিনি আরো জানান, স্ত্রী সুরাইয়া স্বামীকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় পুলিশ সুরাইয়াকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com