রেজাউল ইসলাম:
একের পর এক কাঁচপুর থানার ওসি সাজ্জাত করিমের সঠিক কার্যক্রম পরিচালনায় ধরা পরছে যতসব অপরাধী। কাচঁপুর হাইওয়ের ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের মদনপুর বাসষ্টানে দায়িত্ব পালনকালে এটিএসআই নুরুল হুদা দুই পথচারীকে সন্দেহ জনকভাবে আটক করেন। জানাযায় আটককৃত মোঃ রনি (২৫) ও মোঃ মনির(৫৫) রাস্তা পারাপারের সময় তাদের গতিবিধি সন্দেহ জনক হওয়ায় এটিএসআই নুরুল হুদা তার সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের তল্লাশি করলে চারটি প্যাকেটে কসটেপ মোড়ানো আট কেজি গাঁজা পাওয়া যায়। পরবর্তীতে তাদের দুজনকে মহাসড়কের মদনপুর বাসষ্টান থেকে কাঁচপুর হাইওয়ে থানায় নিয়ে আসা হয়।এবিষয়ে ওসি সাজ্জাদ করিমের সাথে কথা বলে জানাযায় আসামি রনির গ্রামের বাড়ি কুমিল্লা জেলার কোতওয়ালি থানার আড়াইউরা পশ্চিম পাড়া মৃত জহিরুল ইসলাম এর ছেলে ও আসামি মনিরের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার খিল্লাপারা গ্রামের লালু মিয়ার ছেলে। ওসি সাজ্জাদ গণমাধ্যম কর্মীদের বলেন এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে । পরবর্তীতে থানা থেকে বের হয়ে দেখা গেল কাচঁপুর হাইওয়ে থানার আওতাধীন মহাসড়কের ভিন্ন এক চিত্র।যানজট নিরসনে দায়িত্বরত পুলিশ সদস্যগন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। মহাসড়কে দুর্ঘটনা এড়াতে গ্রহন করছেন বিভিন্ন পদক্ষেপ।চালকদের সাথে কথা বলে জানা যায় কোনো প্রকার টোকেন,চাদা ও মাসোয়ারা ছাড়াই চালাচ্ছেন তাদের যানবাহন। এছাড়া আগের তুলনায় এখন মহাসড়কে হাইওয়ে পুলিশের সুশৃঙ্খল কর্মকার্য্য চলছে। এতে করে গাড়ী চালকরা উচ্ছাসে তাদের জীবিকার্জন করে যাচ্ছে এমনটিই বলেছেন গনমাধ্যম কর্মীদের।।
Leave a Reply