শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

৩ হাজার স্যাটেলাইট পাঠিয়ে ইন্টারনেট ব্যবসা করতে চায় অ্যামাজন

৩ হাজার স্যাটেলাইট পাঠিয়ে ইন্টারনেট ব্যবসা করতে চায় অ্যামাজন

তথ্যপ্রযুক্তি ডেস্ক:
মহাকাশে ৩ হাজার স্যাটেলাইট উৎক্ষেপণ করে বিশ্বব্যাপী দ্রুত ইন্টারনেট-সেবা নিশ্চিত করতে চায় টেক জায়ান্ট অ্যামাজন। এ জন্য দুই অভিজ্ঞ রকেট নির্মাতা কোম্পানি ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স ও ইউরোপীয় কোম্পানি আরিয়ানস্পেস ছাড়াও ব্লু অরিজিনের সঙ্গে চুক্তি করেছে অ্যামাজন।
গতকাল মঙ্গলবার তিনটি রকেট কোম্পানির সঙ্গে এ চুক্তি সম্পন্ন করে অ্যামাজন। চুক্তি অনুযায়ী মোট ৮৩টি রকেট উৎক্ষেপণ করা হবে। এটিকে বিশাল রকেট চুক্তি হিসেবে আখ্যায়িত করেছে অ্যামাজন।

আগামী পাঁচ বছরে এই রকেটগুলো উৎক্ষেপণ করা হবে। এই বছরের শেষের দিকে বা ২০২৩ সালের মধ্যে এই রকেটগুলোর পরিষেবা শুরু হবে। এই চুক্তির আর্থিক বিবরণ প্রকাশ করা হয়নি।

ব্লু অরিজিন রকেট কোম্পানিটি অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসেরই মালিকানাধীন। এই কোম্পানি রকেট তৈরির জন্য কাজ করে যাচ্ছে। তবে এখনো পৃথিবীর কক্ষপথে সফলভাবে পৌঁছানো সম্ভব হয়নি ব্লু অরিজিনের।

অ্যামাজনের ডিভাইস এবং পরিষেবা বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডেভ লিম্প জানান, চুক্তিগুলোয় কয়েক বিলিয়ন ডলার খরচ হবে। আগামী বছরের মধ্যে কক্ষপথে কয়েকটি পরীক্ষামূলক স্যাটেলাইট উৎক্ষেপণ করাই কোম্পানির লক্ষ্য।

উল্লেখ্য, এই রকেট চুক্তিতে ইলন মাস্কের স্পেসএক্সকে রাখা হয়নি। যদিও স্পেসএক্স তার পুনর্ব্যবহারযোগ্য রকেটের মাধ্যমে বাণিজ্যিক উৎক্ষেপণশিল্পে আধিপত্য বিস্তার করতে কাজ করছে। অ্যামাজনের মহাকাশভিত্তিক ইন্টারনেট ব্যবসাটি স্পেসএক্সের নিজস্ব স্যাটেলাইট ইন্টারনেট ব্যবসা স্টারলিংকের সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে আশা করা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com