শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রণবীর-আলিয়ার বিয়ের কাউন্টডাউন শুরু, সেজে উঠেছে আরকে স্টুডিও

রণবীর-আলিয়ার বিয়ের কাউন্টডাউন শুরু, সেজে উঠেছে আরকে স্টুডিও

বিনোদন ডেস্ক:

আর যেন তর সইছে না! রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উন্মাদনা তুঙ্গে। অভিনেতার পরিবারের মুখে কুলুপ, যদিও আলিয়ার পরিবারের তরফে বিয়ের খবরে শিলমোহর পড়েছে। চলতি সপ্তাহেই বিয়ের পিঁড়িতে বসছেন ‘রালিয়া’। ১৪ই এপ্রিল সাত পাক ঘুরে আজীবনের জন্য এক হতে চলেছেন বলিউডের অন্যতম পছন্দের জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট।
রণবীরের বান্দ্রার বাড়ি আলো দিয়ে সাজানো হচ্ছে সেই ছবি রোববার দুপুরেই উঠে এসেছিল পাপারাতজিদের ক্যামেরায়। আর এদিন রাতে আলোর রোশনাইতে মোড়া আরকে স্টুডিও-র ভিডিও উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। বিয়ের কাউন্টডাউন যে শুরু হয়ে গিয়েছে কাপুর পরিবারে তা বেশ স্পষ্ট।

শুধু আরকে স্টুডিওই নয়, স্টুডিও সংলগ্ন গাছগুলিকেও আলো দিয়ে সাজানো হয়েছে। মুম্বইয়ের চেম্বুরে অবস্থিত এই স্টুডিও-র একাধিক ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই দেখে তো পাগলপাড়া অবস্থা রণবীর-আলিয়া ভক্তদের। বর-কনের সাজে এই জুটিকে দেখতে তারা আর অপেক্ষা করতে পারছে না।

রণবীর-আলিয়া বিয়ে নিয়ে যতই চুপ থাকুন না কেন, বিয়ের আয়োজনের সমস্ত তথ্য ইতোমধ্যেই ফাঁস হয়ে গেছে। জানা যাচ্ছে, ১৪ই এপ্রিল দুপুর ২টা থেকে ৩টার মধ্যে রওনা দেবে আলিয়ার ‘বারাত’। সন্ধ্যা পর্যন্ত চলবে বিয়ের অনুষ্ঠান। মেহেন্দির অনুষ্ঠান হবে ১৩ই এপ্রিল। ১৪ তারিখ সকালে গায়ে হলুদের অনুষ্ঠান বসবে। বিয়ের অনুষ্ঠান হবে রণবীরের বাড়িতেই।

রণবীরের বাড়ির সাত নম্বর তলায় আয়োজন করা হচ্ছে বিয়ের মূল অনুষ্ঠান। বিয়েতে কেবলমাত্র ৪৫ থেকে ৫০ জন অতিথি উপস্থিত থাকবে। মূলত দুই পরিবার ও কাছের বন্ধুরাই আমন্ত্রিত এই বিয়ের অনুষ্ঠানে। পরিচালক করণ জোহর, অয়ন মুখোপাধ্যায় নিশ্চিতভাবে এই বিয়ের সাক্ষী থাকবেন।

জানা যাচ্ছে, বিয়েতে সব্যসাচীর লেহেঙ্গায় সাজবেন আলিয়া। বর রণবীর সাজবেন বন্ধু মণীশ মালহোত্রার পোশাকে। বিয়ের থিম রঙ প্যাস্টেল। অতিথিদের জন্য থাকছে এলাহি ভোজের বন্দোবস্ত। কাশ্মিরী, দিল্লির স্পেশ্যাল চাট থেকে লখনউ স্পেশ্যাল কাবাব, বিরিয়ানি-সবই মজুব থাকবে।

কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা নয় এই ছিমছাম বিয়ের আয়োজন সামলাচ্ছেন মহেশ ভাটের ম্যানেজার গ্রিশমা শাহ। বিয়ের রিসেপশনের আয়োজন করা হচ্ছে ১৭ই এপ্রিল। মুম্বাইয়ের সাত তারা হোটেল তাজপ্যালেসে বসবে রণবীর-আলিয়ার রিসেপশন।

২০১৭ সালে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির সেটে শুরু রণবীর-আলিয়ার প্রেমের গল্প। আর সেই ছবি মুক্তির আগেই পরিণতি পাচ্ছে এই প্রেম কাহিনি। উল্লেখ্য, চলতি বছর ৯ই সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com