শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

চট্টগ্রামে নালায় পড়ে গলা পর্যন্ত কাদায় ডুবে ছিলেন বৃদ্ধা

চট্টগ্রামে নালায় পড়ে গলা পর্যন্ত কাদায় ডুবে ছিলেন বৃদ্ধা

চট্টগ্রামপ্রতিনিধি:

চট্টগ্রামে নালায় গলা পর্যন্ত কাদায় ডুবে ছিলেন বৃদ্ধা, তুলে আনল ফায়ার সার্ভিস। সংগৃহীত ছবি

চট্টগ্রামের চান্দগাঁওয়ের বালুরটাল এলাকায় নালায় পড়ে যাওয়া এক বৃদ্ধাকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে শুক্রবার সকাল ১০টার দিকে ওই বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়। আনুমানিক ৬৫ বছর বয়সী ওই নারীর বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন বলেন, ‘এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন দিয়ে ওই নারীর নালায় পড়ে যাওয়ার খবর জানান। পরে তা ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। ওই নারীর প্রায় গলা পর্যন্ত নালার কাদায় ডুবে গিয়েছিল। তাকে দ্রুত উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়।’

তিনি আরও বলেন, ‘ওই নারী তার নাম-পরিচয় কিছুই জানাতে পারেননি। তাকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।’
উল্লেখ্য, গত বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রাম নগরের উন্মুক্ত নালা-খালে পড়ে শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের খোঁজ এখনো মেলেনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com