শিরোনাম :
যে চুক্তি দাসত্বের শৃঙ্খলে বন্দি করেছে দেশকে বিশ্বকাপে টানা ব্যর্থ ইতালি, গার্দিওলাকেই চান বোনুচ্চি ইরানের জন্য কোনো যুদ্ধবিরতির সময়সীমা বেঁধে দেননি ট্রাম্প: হোয়াইট হাউস লালমাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ বাস্তবায়নের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট টেলিযোগাযোগ খাতে, নেটওয়ার্ক সচল রাখা যাচ্ছে না সর্বত্র নাটোরে নববর্ষ উদযাপন ও তরুণ দলের নতুন কমিটি ঘোষণা মৌলভীবাজারের কমলগঞ্জে ছুরিকাঘাতে এক নারী নিহত, আহত ৩ মানিকগঞ্জের সিংগাইরে ভ্রাম্যমান আদালতে মাটিকাটায় ব্যবহৃত এস্কেভেটর অকার্যকর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ডিসির আশ্বাসে কর্মসূচি স্থগিত টাঙ্গাইলে র‍্যাবের মাদক বিরোধী অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় , ভর্তি পরীক্ষায় যেসব পরিবর্তন এনেছে

রাজশাহী বিশ্ববিদ্যালয় , ভর্তি পরীক্ষায় যেসব পরিবর্তন এনেছে

রাবি প্রতিনিধি :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। এরইমধ্যে পরীক্ষা পদ্ধতি, আবেদন সংক্রান্ত যাবতীয় বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২১-২২ শিক্ষাবর্ষে ২৫ মে থেকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে। অনলাইনে এ আবেদন চলবে ৯ জুন মার্চ পর্যন্ত। প্রাথমিক আবেদন যাচাই-বাছাই শেষে ১৫ জুন থেকে ২৮ জুন পর্যন্ত চূড়ান্ত আবেদন চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৫-২৭ জুলাই।

এবারের ভর্তি পরীক্ষায় যেসব বিষয়ে পরিবর্তন আনা হয়েছে তা ভর্তিচ্ছুদের জন্য তুলে ধরা হলো।-

দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ
এবারের ২০২১-২২ শিক্ষাবর্ষের দ্বিতীয়বার পরীক্ষা দেয়ার সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। করোনা ভাইরাসের প্রভাবে শিক্ষার্থীদের শিক্ষার ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য মূলত এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

চার শিফটে ভর্তি পরীক্ষা
এবারও তিনটি ইউনিটে (এ, বি, সি) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে গতবছরের ন্যায় তিনটি নয় এবার চারটি শিফটে হবে পরীক্ষা। শিফট অনুযায়ী প্রতিদিন গ্রুপ-১: সকাল ৯টা থেকে ১০টা, গ্রুপ-২: ১১টা থেকে ১২টা, গ্রুপ-৩: দুপুর ১টা থেকে ২টা। এছাড়াও গ্রুপ-৪: বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি শিফটে ১৮ হাজার করে শিক্ষার্থী পরীক্ষা দেবে।

বাড়ানো হয়েছে ভর্তিচ্ছুর সংখ্যা
বাড়ানো হয়েছে ভর্তিচ্ছুর সংখ্যা। গত বছর প্রতিটি ইউনিটে ভর্তি পরীক্ষা দেয়ার সুযোগ পেয়েছিলো মাত্র ৪৫ হাজার শিক্ষার্থী। এবার তা বাড়িয়ে প্রতিটি ইউনিটে ৭২ হাজার করা হয়েছে। ফলে তিন ইউনিটে ২ লাখ ৮৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসার সুযোগ পাবে। যা গত বছরের তুলনায় প্রতি ইউনিটে ২৭ হাজার করে বেশি।

সংক্ষিপ্ত সিলেবাস ভর্তি পরীক্ষা
২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পুর্নবিন্যাস্তকৃত সিলেবাসের আলোকে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) প্রস্তাব বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষা কমিটি পুর্নবিন্যাস্ত সিলেবাসের পক্ষে মত দিয়েছে।

কমানো হয়েছে আসন
গতবারের ভর্তি পরীক্ষায় ৬০টি বিভাগ এবং ৩টি ইনস্টিটিউটের অধীনে মোট আসন সংখ্যা ছিলো ৪ হাজার ১৯৩টি। এবারে ২০টি আসন কমিয়ে তা করা হয়েছে ৪ হাজার ১৭৩টি। এছাড়াও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd থেকে জানা যাবে।

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপ-কমিটির এক সভায় এসব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com