শিরোনাম :
আবীর–কামরুজ্জামান জুটিকে ঘিরে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে কৃষি সরবরাহ ব্যবস্থা চট্টগ্রাম লোহাগাড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ চট্টগ্রামে ১৫০ রাউন্ড গুলিসহ গ্রেফতার ২ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় শপথ নিলেন শুভেন্দু অধিকারী বিএনপিসহ চার সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে প্রধানমন্ত্রী ফরিদপুরে হামের প্রাদুর্ভাব, একদিনে শনাক্ত ৫৪ জন কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের ১৬৫ তম জন্মবার্ষিকী উদযাপন জাতীয় জাদুঘর মিলনায়তনে মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার: তথ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

আজ খুলছে ব্যাংক-শেয়ারবাজার

আজ খুলছে ব্যাংক-শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক :
ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আজ বৃহস্পতিবার খুলছে দেশের সব সরকারি অফিস-আদালত, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা ও শেয়ারবাজার।
এদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক লেনদেন চলবে। তবে ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনায় অফিস খোলা থাকবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এছাড়া আজ শেয়ারবাজারের লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। রমজানে শেয়ারবাজারে লেনদেন হয়েছিল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রমজানের প্রত্যেক দিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংকের অফিস চলে। লেনদেন চলেছিল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। তবে পবিত্র ঈদুল ফিতরের আগে পোশাক কারখানায় কর্মতর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ এবং রফতানি বিল ক্রয়ের জন্য পোশাক শিল্প এলাকায় ২৯ ও ৩০ এপ্রিল তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাসমূহ সীমিত পরিসরে খোলা ছিল।

মঙ্গলবার সারাদেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের দ্বিতীয় দিন বুধবারও ছিল সরকারি ছুটির দিন। ঈদের সরকারি ছুটি শুরু হয় গত ২৯ এপ্রিল।

এ বছর ২৯ ও ৩০ এপ্রিল ছিল যথাক্রমে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার ছিল মে দিবসের সরকারি ছুটি। ২, ৩ ও ৪ মে যথাক্রমে সোম, মঙ্গল ও বুধবার ছিল ঈদের ছুটি।

তবে অনেক কর্মকর্তা-কর্মচারীই ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন। যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা ৬ ও ৭ মে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি পাবেন। ফলে সব মিলিয়ে তাদের ছুটি কাটাবেন টানা ৯ দিন।

এদিকে এরই মধ্যে ব্যাংক-বীমা ও শেয়ারবাজারের কর্মকর্তা-কর্মচারীদের যারা গ্রামে ঈদ করতে গিয়েছিলেন, তাদের বেশিরভাগই ঢাকায় ফিরেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com