শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

ইরাকে প্রতিদিন ৩ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করবে ইরান

ইরাকে প্রতিদিন ৩ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করবে ইরান

 

প্রবাস ডেস্ক:

ইরানের সঙ্গে নতুন একটি গ্যাস চুক্তিতে পৌঁছেছে প্রতিবেশী ইরাক। নতুন চুক্তির আওতায় ইরান প্রতিদিন তিন কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করবে।

রবিবার ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ মুসা আল-এবাদি এ তথ্য জানিয়েছেন। খবর-পার্সটুডের।

তিনি জানান, ইরাকে গ্যাস সরবরাহ বাড়াতে ইরান রাজি হয়েছে। নতুন চুক্তির আওতায় ইরান প্রতিদিন তিন কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করবে।
ইরাকি মুখপাত্র আরো বলেন, নতুন চুক্তিতে বাগদাদ এই প্রতিশ্রুতি দিয়েছে যে, আগামী তিন বছর ধাপে ধাপে পূর্ববর্তী পাওনা পরিশোধ করবে ইরাক।

২০২০ সালে ইরান প্রতিবেশী ইরাকে প্রতিদিন গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছিল। সে সময় ইরান প্রতিদিন ইরাকে এক কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করতো। ইরাকের কাছে ৫০০ কোটি ডলারের বিল বকেয়া পড়ার কারণে ইরান এই ব্যবস্থা নিয়েছিল।

ইরাকি মুখপাত্র আল-এবাদি জানান, বাড়তি গ্যাস সরবরাহের জন্য ইরানের সঙ্গে যে নতুন চুক্তি হয়েছে তাতেও ইরাকের চাহিদা পূরণ হবে না। আসন্ন গ্রীষ্মে ইরাকের বিদ্যুৎ স্থাপনাগুলোতে এর চেয়েও বেশি গ্যাসের প্রয়োজন বলে জানান তিনি।

ইরাক হচ্ছে বিশ্বের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী দেশ কিন্তু বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দেশের উত্তর ও পূর্বাঞ্চলে যে গ্যাসের প্রয়োজন হয় তার জন্য ইরানের উপর একান্তভাবেই নির্ভরশীল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com