শিরোনাম :
সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি পশ্চিমবঙ্গের আনন্দবাজারের চোখে ৮ কারণে মমতার পতন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১ কালীগঞ্জে সমবায় সমিতি লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভার বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন (এমপি) আলীকদমের দুর্গম পাহাড়ে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন সাবেক অন্তর্বর্তী সরকারের ড. ইউনূস কর্মকাণ্ড তদন্তে রিট মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

এ প্রকল্পের মাধ্যমে ভূমির কাজগুলো ডিজিটালাইজড হবে: অর্থমন্ত্রী

এ প্রকল্পের মাধ্যমে ভূমির কাজগুলো ডিজিটালাইজড হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আজকের অনুমোদিত প্রস্তাবের মধ্যে একটি প্রকল্প খুব অসাধারণ। এ প্রকল্পের মাধ্যমে ভূমির কাজগুলো সব ডিজিটালাইজড হবে। দেখা যাবে সবকিছুই এর আওতায় চলে আসবে।
তিনি বলেন, ভূমি মন্ত্রণালয়ের অধীনে সারাদেশে জায়গা-জমি নিয়ে যেগুলোর কাগজপত্র নেই, সেগুলো নিয়ে অনেক মামলা মোকাদ্দমায় যেতে হয়। সেটি থেকে এখন দেশের মানুষ মুক্তি পাবে। এটি খুব ভালো কাজ, দেশের মানুষের জন্য এটি কল্যাণকর। এ কারণেই এ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে ভার্চুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

এ সময় আ হ ম মুস্তফা কামাল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে, বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফরে যেতে পারবেন না।

তিনি বলেন, আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এখন যারা বিদেশ যাচ্ছেন, তাদের এগুলোর অনুমোদন আগে নেয়া ছিল। সেসব ক্ষেত্রে আমরা অনুমোদন দিয়েছি।

প্রকল্প বিষয়ে অর্থমন্ত্রী বলেন, অনেক প্রকল্প আছে, যেগুলো এখন না করে ছয় মাস পর করলে কোনো সমস্যা বা ক্ষতি হবে না। আমরা সেগুলোকে বাতিল না করে সময় পিছিয়েছি।

জিডিপির হিসাব নিয়ে অর্থনীতিবিদদের সংশয় প্রসঙ্গে তিনি বলেন, আমরা সব সময় যেভাবে জিডিপির হিসাব করি একইভাবে এবারেরটি করছি। আমরা কোনো কোম্পানিও যুক্ত করিনি। আমরা যেভাবে হিসাব করতাম, সেখানেও পরিবর্তন আনিনি। আমি মনে করি আমরা ঠিক আছি। আমরা যে তথ্য দিয়েছি সেগুলো দেশের মানুষের জন্য।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সময় যখন কঠিন তখন আপনাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। আমরা যেভাবে চলছি সারাবিশ্বের অবস্থাও একই রকম। বিশ্বের সঙ্গে আমাদের একীভূত হয়ে কাজ করতে হয়। বিশ্বের যে সার্বিক অবস্থা সেটি বিবেচনায় নিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com