শিরোনাম :
পশ্চিমবঙ্গে তৃণমূলের হেভিওয়েট প্রার্থীরা কে কার কাছে হারলেন, জিতলেন কারা সিলেটে সাংবাদিককে জড়িয়ে মিথ্যা প্রচারণার অভিযোগ, থানায় সাধারণ ডায়েরি পশ্চিমবঙ্গের আনন্দবাজারের চোখে ৮ কারণে মমতার পতন গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইয়াবাসহ যুবক আটক, পলাতক ১ কালীগঞ্জে সমবায় সমিতি লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভার বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন (এমপি) আলীকদমের দুর্গম পাহাড়ে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন সাবেক অন্তর্বর্তী সরকারের ড. ইউনূস কর্মকাণ্ড তদন্তে রিট মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

প্রবাসীদের সুবিধার্থে ওয়েজ আর্নার্স বন্ড চালু হবে: অর্থমন্ত্রী

প্রবাসীদের সুবিধার্থে ওয়েজ আর্নার্স বন্ড চালু হবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। এ অনুষ্ঠানে মোট ৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে সম্মাননা পুরস্কারের মাধ্যমে তাদের অবদানের স্বীকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আপনা বৈধ পথে রেমিট্যান্স পাঠাবেন। এতে নিজেরা উপকৃত হবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেরও আপনি সহযোগী হবেন।

প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাকে বিশ্বাস করুন, আপনারা ঠকবেন না। আপনাদের কষ্টার্জিত আয় দেশে বৈধ পথে পাঠাবেন। আপনি যখন অবৈধভাবে দেশের মধ্যে রেমিট্যান্স পাঠাবেন তখন নিজে উপকৃত হলেও দেশ উপকৃত হবে না।

আ হ ম মুস্তফা কামাল বলেন, দেশ থেকে চলে যাওয়া টাকা আবারও দেশে ফেরত আসবে। আমাদের রেমিট্যান্স প্রবাহ আরো বাড়াতে হবে, এ নিয়ে আমরা প্রবাসীদের আরও সহযোগিতা চাই। দেশের মধ্যে রেমিট্যান্স এলে দেশের উন্নয়ন হবে।

এ সময় প্রবাসীদের উদ্দেশ্য তিনি বলেন, আপনারা প্রবাসে একে অপরকে সহযোগিতা করবেন। সৎপথের প্রতিযোগিতা করবেন। কখনো মিথ্যা কথা বলবেন না। একজন অপরকে সহযোগিতা করলে দেশের নাগরিকের উপকার হবে।

মন্ত্রী আরো বলেন, রেমিট্যান্সের প্রণোদনা খুব বেশি না, তবে এটা দেওয়া হয়েছে একটা স্বীকৃতিস্বরূপ। প্রণোদনা দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদান রয়েছে। তিনি সবসময় প্রবাসীদের নিয়ে চিন্তা করেন। প্রবাসীরা কীভাবে ভালো থাকবেন এবং দেশের কর্মকাণ্ডে অবদান রাখতে পারবেন- এটা নিয়ে (প্রধানমন্ত্রী) ভাবেন।

এক প্রবাসীর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ওয়েজ আর্নার্স বন্ড চালু হবে। তবে সুদহার আগের চেয়ে কমবে। মন্ত্রীর এই প্রতিশ্রুতি শুনেই প্রবাসীরা সঙ্গে সঙ্গেই জানান তারা আরো বেশি বেশি রেমিট্যান্স পাঠাবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মোহাম্মদ নাছের। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলিম উল্লাহ এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার লক্ষ্যে ২০১৪ সাল থেকে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি ও সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী প্রতিষ্ঠানসমূহকে ‘বাংলাদেশ ব্যাংক রেমিট্যান্স অ্যাওয়ার্ড’ প্রদান করা হচ্ছে। ২০১৮ সাল পর্যন্ত ব্যাংকিং চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে মোট ১৯৯ জনকে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। করোনাভাইরাসের চলমান সংক্রমণের কারণে আরোপিত বিধিনিষেধের ফলে ২০১৯ ও ২০২০ সালে রেমিট্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি।

এ বছর, যুগপৎভাবে ২০১৯ এবং ২০২০ সালের জন্য ব্যক্তি পর্যায়ে সাধারণ পেশাজীবী, বিশেষজ্ঞ পেশাজীবী ও ব্যবসায়ী ক্যাটাগরিতে ৫৩টি এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী এক্সচেঞ্জ হাউস ও ব্যাংক ক্যাটাগরিতে ১৪টি পুরস্কার দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com