যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নরসিংদীতে পোশাকের জন্য তরুণীকে শ্লীলতাহানি: একজন আটক

নরসিংদীতে পোশাকের জন্য তরুণীকে শ্লীলতাহানি: একজন আটক

নরসিংদী প্রতিনিধি
জিন্স টপস পরা তরুণীর ওপর আক্রমণ ও বাজে মন্তব্য করতে থাকেন এক নারী, ফাইল ছবি

নরসিংদীতে পোশাক পরা নিয়ে ঢাকা থেকে নরসিংদীতে বেড়াতে আসা এক তরুণীকে হেনস্থা ও শ্লীলতাহানির ঘটনায় ইসমাইল হোসেন (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (২০ মে) রাত ৮টার দিকে তাকে রেলস্টেশন এলাকা থেকে আটক করা হয়।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, নরসিংদী জেলা প্রশাসনের তিন সদস্যের প্রতিনিধি দল শুক্রবার বিকেল ৫টার দিকে রেলস্টেশনে যায়।

 

তারা স্টেশন কর্তৃপক্ষ ও আশপাশের কয়েকজনকে ঘটনার বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে সিসি টিভির ফুটেজ দেখে ইসমাইলকে আটক করা হয়।
এই ব্যাপারে স্টেশন মাস্টার এটি এম মুছা জানান, গত বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নরসিংদী রেলস্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন দুই তরুণ এবং এক তরুণী। তাদের পরনে ছিল আধুনিক পোশাক। এক তরুণের হাতে ছিল ট্যাটু। তা দেখে স্টেশনে অবস্থানরত এক নারী বাজে ও নোংরা মন্তব্য করেন। একপর্যায়ে ওই নারী ইচ্ছে করেই তাদের সঙ্গে ঝগড়ায় জড়ান। এ সময় রেলস্টেশনের কিছু বখাটে লোকজন ছুটে এসে তরুণ-তরুণীদের এলোপাতাড়ি মারতে শুরু করেন এবং তরুণীকে শ্লীলতাহানি করেন। পরে ভুক্তভোগী ওই তরুণী নিজেকে বাঁচাতে স্টেশন মাস্টারের রুমে আশ্রয় নেন। পরে স্টেশন মাস্টারের মধ্যস্থতায় ঘটনাটির সুরাহা হয়।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস কালের কণ্ঠকে বলেন, নরসিংদী গোয়েন্দা পুলিশ তরুণীকে লাঞ্ছিত করার ঘটনায় একজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কারও অভিযোগ নাই। তাই আমরা তাকে গ্রেপ্তার দেখাতে পারছি না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com