শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

করনের রাজকীয় পার্টিতে চাঁদের হাট

করনের রাজকীয় পার্টিতে চাঁদের হাট

বিনোদন ডেস্ক :

বলিউডের গুণী নির্মাতা করন জোহর। ২৫ মে ছিল এ প্রযোজকের জন্মদিন। এ উপলক্ষে যশরাজ স্টুডিওতে রাজকীয় পার্টির আয়োজন করেছিলেন তিনি। ধুমধাম করে জীবনের গোল্ডেন জুবিলি উদযাপন করেন বলিউডের এই হেভিওয়েট প্রযোজক-পরিচালক।

বলিউড তারকাদের উপস্থিতিতে যশরাজ স্টুডিওতে চাঁদের হাট বসেছিল। হাজির হয়েছিলেন বলিউডের প্রথম সারির একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন—গৌরি খান, হৃতিক রোশান, সাইফ আলী খান, কারিনা কাপুর খান, সালমান খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, মণীশ মালহোত্রা, ফারহা খান, অপূর্ব মেহতা প্রমুখ।

 

বিশেষ এই দিনে করন জোহর সাদা শার্টের সঙ্গে গ্রিন কালারের জ্যাকেট পরেছিলেন। তার সঙ্গে আগত অতিথিরা ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাতে দেখা যায়, পুত্র আরিয়ান খানকে নিয়ে পার্টিতে হাজির হয়েছিলেন শাহরুখ খানের স্ত্রী গৌরি খান। এক বিজ্ঞাপনের কাজ নিয়ে ব্যস্ত থাকার কারণে বন্ধুর জন্মদিনে উপস্থিত হতে পারেননি শাহরুখ খান।

এদিকে হৃতিক রোশান একা যাননি, প্রেমিকা সাবা আজাদকে নিয়ে উপস্থিত হন তিনি। স্ত্রী কারিনা কাপুরকে সঙ্গে নিয়ে পার্টিতে যোগ দেন সাইফ আলী খান। বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান একাই হাজির হন করনের ডিনার পার্টিতে।

কিছুদিন আগে বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। পরিচালকের জন্মদিনের পার্টিতে একসঙ্গে উপস্থিত হয়েছিলেন এই দম্পতি। তা ছাড়াও সারা আলী খান, দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া, প্রাক্তন স্ত্রী কিরন রাওকে সঙ্গে নিয়ে হাজির হন আমির খান।

তবে প্রিয় পরিচালক করনের জন্মদিনের পার্টিতে উপস্থিত থাকতে পারেননি আলিয়া ভাট। কারণ হলিউড সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। কিন্তু তার বর রণবীর কাপুর যোগ দিয়েছিলেন পার্টিতে। দীপিকা পাড়ুকোনও উপস্থিত হননি। কারণ এখনো কানে অবস্থান করছেন এই নায়িকা। তবে তার বর রণবীর সিং একাই উপস্থিত হয়েছিলেন এই পার্টিতে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com