শিরোনাম :
বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি সাভার তেঁতুলঝোড়ায় ১১ সড়কের উন্নয়নকাজের উদ্বোধন করলেন আমানউল্লাহ আমান সংবাদ সম্মেলনের ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করলো এনসিপি মিপ্রথম ইনিংসে রাজের পাঁচ উইকেটে লিড পেল বাংলাদেশ রাজারবাগ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী গাইবান্ধায় ভুয়া দুুদক কর্মকর্তা সেজে ঘুষ দাবির সময় আটক পটুয়াখালীতে ব্র্যাকের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানবীজ ও সবজিবীজ বিতরণ, গাজীপুরে ৫ হত্যা : ময়নাতদন্ত শেষে মরদেহ যাচ্ছে গোপালগঞ্জে ‎সৈয়দপুর ৫ বছরে দুই কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: শিল্পমন্ত্রী নীলফামারীর ১০০০ শয্যার হাসপাতাল পরিদর্শনে চীনা প্রতিনিধিদল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

করোনা অতিমারির কারণে দীর্ঘ ২ বছর পর খুলনা-কলকাতা রুটে ‘বন্ধন এক্সপ্রেস’ চালু

করোনা অতিমারির কারণে দীর্ঘ ২ বছর পর খুলনা-কলকাতা রুটে ‘বন্ধন এক্সপ্রেস’ চালু

যুগ যুগান্তর ডেস্ক:

২ বছরের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হলো কলকাতা থেকে খুলনা যাতায়াতকারী বন্ধন এক্সপ্রেস ট্রেন। মাত্র ১৯ জন যাত্রী নিয়েই আজ রবিবার সকাল ৭টা ১০ মিনিটে বন্ধন এক্সপ্রেস (কলকাতা-খুলনা) ট্রেনটি কলকাতা স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়। সবুজ পতাকা নাড়িয়ে এই ট্রেন যাত্রার শুভ সূচনা করা হয়।

এদিন সকালে ট্রেন ছাড়ার আগে প্রত্যেক যাত্রীর গোটা শরীর ভালো চেক করা হয়। তাদের মোবাইল, ওয়ালেট, ঘড়ি সবকিছু একটি নির্দিষ্ট স্থানে রেখে গোটা শরীর চেক করেন বিএসএফ কর্মকর্তারা। এসময় অতিরিক্ত মালপত্র বহনের জন্য অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়। সেক্ষেত্রে কোনও যাত্রীর কাছে ৩৫ কেজি থেকে ৫০ কেজি পর্যন্ত মালামাল থাকলে, প্রতি কেজিতে ২ মার্কিন ডলার অতিরিক্ত ফি দিতে হয়। এরপর সেখানে তাদের টিকিটে সিল মেরে ইমিগ্রেশন কাউন্টারে পাঠানো হয়। সেখানেও আবার পরীক্ষা করে ট্রেনে প্রবেশ করানো হয়। ট্রেন ছাড়ার আগে স্নিফার ডগ দিয়ে পুরো ট্রেনেও তল্লাশি চালায় বিএসএফ কর্মকর্তারা।

পূর্ব রেল (শিয়ালদা ডিভিশন) অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার ও জনসংযোগ কর্মকর্তা হরি নারায়ন জানান, বন্ধন এক্সপ্রেস আজকে গিয়ে আজকেই আবার খুলনা থেকে কলকাতা ফিরে আসবে। করোনা অতিমারির কারণে যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল, তাই যাত্রীসংখ্যা একটু কম। তবে আগামী দিনে ১০০% যাত্রী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরো জানান, দীর্ঘ প্রায় ২৬ মাস পর বন্ধন এক্সপ্রেস ট্রেনটি চলছে। স্বভাবতই যাত্রীদের মধ্যেও ছিল উচ্ছ্বাস। টিকিট পেতে তাদের কোনও রকম অসুবিধা হয়নি। প্রথমদিনে যাত্রী সংখ্যা ছিল অত্যন্ত কম, মাত্র ১৯ জন। সপ্তাহে দুইদিন- রবি এবং বৃহস্পতিবার এই ট্রেনটি কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে সপ্তাহে পাঁচদিন মৈত্রী এক্সপ্রেস চলাচল করে।

উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের প্রতীক হিসেবে ২০১৭ সালের নভেম্বর মাসে এই শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন সার্ভিস চালু হয়। বন্ধন এক্সপ্রেসের যাত্রীদের দুইটি ক্যাটাগরি আসন রয়েছে- একটি এক্সিকিউটিভ ক্লাস এবং অন্যটি চেয়ার কাট। এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া ১২০০ রুপির মতো, চেয়ার কাটে ভাড়া ৮০০ রুপির মত।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com