শিরোনাম :
সংসদের দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি হিসেবে ‘স্টুডেন্ট ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ জিতলেন অর্ণব সিলেটে ইয়াবাসহ কারবারি গ্রেফতার বাধ্য হয়েই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে: জ্বালানিমন্ত্রী প্রথমবারের মতো ড্যান্স পারফর্ম করে ভীষণ উচ্ছ্বসিত রিবা রূপগঞ্জে ‘আন্ডা রফিক’-এর সন্ত্রাস, জমি দখল ও অর্থপাচার দীর্ঘদিনের পলাতকতার শেষে নতুন উত্তেজনা মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন  মগরাহাট পশ্চিমে যোগ্য প্রার্থী হিসেবে সামিম আহমেদের জয় শুধু মাত্র সময়ের অপেক্ষা লালমনিরহাটে পুকুর থেকে মরদেহ উদ্ধার সাভারে এম.এ সালাম ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

জেনে নিন কোন ইউনিটে গুচ্ছের কোন পরীক্ষা

জেনে নিন কোন ইউনিটে গুচ্ছের কোন পরীক্ষা

বরিশাল প্রতিনিধি :
২০২১-২২ শিক্ষাবর্ষে দেশের গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে আগামী ১৫ জুন। আবেদন চলবে ২৫ জুন পর্যন্ত। তাই এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, ২৫ জুন এর পর আর বাড়ানো হবে না আবেদনের সময়। সুতরাং আবেদন করতে হবে এদিন রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত।
আবেদন শেষে আগামী ৩০ জুলাই থেকে এসব বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে জানিয়েছেন গুচ্ছভুক্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর।

তবে গতবারের চেয়ে এবার ৩০০ টাকা বাড়িয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষা ছাড়াও ভর্তি কার্যক্রমসহ সব কিছু কেন্দ্রীয়ভাবে পরিচালিত হবে। শিক্ষার্থীরা শুধু একবারই টাকা দিতে হবে। পাশাপাশি ১শ’ নাম্বারের ভর্তি পরীক্ষায় ৩০ নাম্বারে পাস নাম্বার নির্ধারণ করা হয়েছে।

গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বাদ দেয়া হয়েছে আইসিটি বিষয়। মঙ্গলবার (৩১ মে) আইসিটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি।

এবার তিনটি ইউনিটে পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। ৩০ জুলাই ‘ক’ ইউনিট, ১৩ আগস্ট ‘খ’ ইউনিট এবং পরবর্তী শনিবার অর্থ্যাৎ ২০ আগস্ট ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞান বিভাগ (ক ইউনিট): বিজ্ঞানের শিক্ষার্থীদের পদার্থ এবং রসায়ন বিষয়ের বাধ্যতামূলক উত্তর দিতে হবে। গণিত এবং জীববিজ্ঞানের যেকোন একটি বিষয়ের উত্তর করতে হবে। তবে কেউ চাইলে গণিত এবং জীববিজ্ঞান দুটো বিষয়েরই উত্তর করতে পারবে। জীববিজ্ঞান ও গণিতের মধ্যে যেকোন একটি বিষয়ের উত্তর করলে তাকে বাংলা অথবা ইংরেজি বিষয়ের উত্তর করতে হবে।

মানবিক বিভাগ (খ ইউনিট): মানবিকের পরীক্ষা হবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ের ওপর।

ব্যবসায় শিক্ষা বিভাগ (গ ইউনিট): ব্যবসায় শিক্ষা শাখার ক্ষেত্রে হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, বাংলা এবং ইংরেজি বিষয়ের উত্তর করতে হবে।

প্রসঙ্গত, গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ জুলাই বিজ্ঞান বিভাগের পরীক্ষার মাধ্যমে এবার গুচ্ছ পরীক্ষা শুরু হবে। ১৩ আগস্ট মানবিক বিভাগ ও ২০ আগস্ট বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা হবে। পরিবর্তন এসেছে নম্বর বণ্টনেও। পরীক্ষায় কৃতকার্য হতে হলে ১০০ নম্বরের মধ্যে নূন্যতম ৩০ পেতে হবে। এবার পরীক্ষায় চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর করে কাটা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com