নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর রামপুরায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে করা মামলায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক রোকনুজ্জামান খানের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত শুনানি শেষে এ রিমান্ডে মঞ্জুর করেন।
এর আগে, আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সা দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার এসআই তওফিকা ইয়াসমিন।
আসামির পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বাদীপক্ষে রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির দুদিনের রিমান্ডের আদেশ দেন।
তারও আগে, ৮ জুন শিক্ষক রোকনুজ্জামান খান এক শিক্ষার্থীকে ভয় দেখিয়ে স্কুলের টয়লেটে বলাৎকার করে। এ অভিযোগে গত ২২ জুন রামপুরা থানায় মামলা করেন ঐ শিক্ষার্থীর বাবা। মামলার পর তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা যায়, আসামি ঢাকায় মেসে থাকে। দীর্ঘদিন ধরে সে স্কুলের বিভিন্ন ছাত্রদের যৌন হয়রানি করতো। ভিকটিমকে ভয় দেখিয়ে বলাৎকার করে। স্কুলের অন্য ছাত্রদেরও বলাৎকার করেছে বলে তথ্য পাওয়া যাচ্ছে।
Leave a Reply