যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

স্বামীর বিরুদ্ধে জাহেদা আক্তার শান্তার সংবাদ সম্মেলন

স্বামীর বিরুদ্ধে জাহেদা আক্তার শান্তার সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :
আমার স্বামী নজরুল ইসলাম বাবুল আমাকে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দিয়ে আসছে এবং তার আত্মীয়স্বজন ও তার ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা হয়রানি করে আসছে , কথাগুলো বলেছেন জাহেদা আক্তার শান্তা ।

জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাহেদা আক্তার শান্তা এসব কথা বলেন

সংবাদ সম্মেলনে জাহেদা আক্তার শান্তা বলেন তার স্বামী নজরুল ইসলাম বাবুল লন্ডনে থাকেন । তাদের সাংসারিক বয়স ১২ বছর । তার ছেলের বয়স ৮ বছর। তার ছেলের বয়স যখন ছয় বছর ছিল তখন তার ছেলে মোহাম্মদ আলী তার বাবার সাথে লন্ডনে গিয়েছিল এবং কিছুদিন পর ফিরে এসেছিল।

কিন্তু বিগত মে মাসের ৮ তারিখে তার সন্তান মোহাম্মদ আলীকে তার বাবা নজরুল ইসলাম বাবুল আবার লন্ডন নিয়ে যায় । লন্ডনে নিয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তার ছেলের সাথে সে কোনদিন কথা বলতে পারেনি ।

জাহেদা আক্তার শান্তা কান্নাজড়িত কণ্ঠে বলেন আমার ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে আমার স্বামীর নজরুল ইসলাম বাবুল আমাকে বিভিন্ন গালিগালাজ করে এবং মেরে ফেলার হুমকি দেয় । গত তিন মাস ধরে আমার স্বামী আমার সাংসারিক কোন খরচ দেয় না।

নিরুপায় হয়ে আমি আমার মেয়ের বাড়িতে আশ্রয় নেই । কিন্তু গত কয়েকদিন আগে হঠাৎ করে আমার মেয়ে মোছাঃ হুমাইরা ইসলাম ইকরা এর স্বামী মোঃ মোস্তাফিজুর রহমানকে মোগলাবাজার থানা পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় । পরে থানায় যোগাযোগ করলে আমরা জানতে পারি যে , তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মিথ্যা মামলা দেওয়া হয়েছে । সেই থেকে তিনি এখনো জেলখানায় আছেন । এ অবস্থায় আমরা মা-মেয়ে অসহায় হয়ে পড়েছি।

এদিকে জাহেদা আক্তার শান্তা তার স্বামীর কাছে সাংসারিক খরচ চাইলে ও তার ছেলে মোহাম্মদ আলীর সঙ্গে যোগাযোগ করতে চাইলে, তার স্বামী নজরুল ইসলাম বাবুল তাকে গালিগালাজ করে ও বিভিন্নভাবে হুমকি দেয় ।

তিনি বলেন তার স্বামী নজরুল ইসলাম বাবুল তার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের প্ররোচনায় পড়ে, তার বিভিন্ন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও তার ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী দ্বারা হুমকি দিয়ে আসছে ও হয়রানি করছে বলে অভিযোগ করেছেন জাহেদা আক্তার শান্তা। এমতাবস্থায় জাহেদা আক্তার শান্তা তার আট বছরের ছোট সন্তান মোহাম্মদ আলীকে সহ তার সুখের সংসার ফিরে পাবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com