নিজস্ব প্রতিবেদক :
আগামী ১ জুলাই থেকে পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে টোল দিতে হবে না। শুধু ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের জন্য টোল দিতে হবে।
বুধবার সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
প্রকৌশলী সবুজ উদ্দিন বলেন, ম্যানুয়ালি টোল আদায়ের কারণে পোস্তগোলা ব্রিজের টোলপ্লাজা গেটে সব সময় জটলা লেগে থাকত। নতুন করে এক্সপ্রেসওয়ের টোল নেয়া হবে। এ কারণে এ রুটে অন্যান্য সেতুতেও টোল থাকবে না।
তিনি বলেন, ১ জুলাই থেকে পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুতেও টোল দিতে হবে না। শুধু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল দিতে হবে। এ ৫৫ কিলোমিটার সড়কে চলাচলের জন্য ট্রাকে সাড়ে পাঁচশ, প্রাইভেটকারে ১৩৭ টাকা ও বাসের জন্য ৪৯৫ টাকা নেবে সড়ক বিভাগ।
Leave a Reply