শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট’স অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) নব গঠিত আহবায়ক কমিটি।

আজ শনিবার (২ জুলাই) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করা হয়। এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যসহ সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরাবতা পালন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিপিজেএ’র আহবায়ক নিখিল ভদ্র ও সদস্য সচিব কাজী সোহাগ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, বিপিজেএ’র আহবায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান সম্রাট, রফিকুল ইসলাম সবুজ, গাজী শাহনেওয়াজ ও শাহজাহান মোল্লা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির নারী বিষয়ক সম্পাদক তাপসী রাবেয়া ও নির্বাহী সদস্য মো. তানভীর আহমেদ প্রমুখ।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুসহ সকল শহীদের আত্মার শান্তি কামনা করেন এবং জাতির পিতার পলাতক খুনীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৫ জুন গঠিত বিদায়ী নির্বাহী কমিটির মেয়াদ প্রায় ৬ বছর আগে উত্তীর্ণ হওয়ায় গত ২৯ জুন জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংগঠনের এক সভায় আহবায়ক কমিটি গঠন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে নির্বাচনের আয়োজন করবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com