শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

দেশে পৌঁছেছে মুকুল বোসের মরদেহ

দেশে পৌঁছেছে মুকুল বোসের মরদেহ

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোসের মরদেহ ভারত থেকে দেশে আনা হয়েছে।
রোববার বিকেলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় আওয়ামী লীগের প্রতিনিধিদল মরদেহ গ্রহণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
বিমানবন্দরে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহা উদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।

এর আগে, শনিবার ভোর ৫টা ২০ মিনিটে ভারতের চেন্নাইয়ের এপোলো হাসপাতালে মারা যান মুকুল বোস। তার বয়স হয়েছিল ৬৮ বছর।

জানা গছে, আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া ১২টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এবং সাড়ে ১২ টায় জগন্নাথ হলে মুকুল বোসের মরদেহে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হবে। তবে তার শেষকৃত্য অনুষ্ঠানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

মুকুল বোস গত ১৬ মে ঢাকার রায়েরবাজারের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরদিন সেখান থেকে স্কয়ার হাসপাতালের করোনারিকেয়ার ইউনিটে ভর্তি করা হয় তাকে। তার অবস্থার আরো অবনতি হলে লাইফ সাপোর্ট দেওয়া হয়। এর পরে ভারতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেয়া হয় মুকুল বোসকে। সেখানেই শনিবার ভোরে তার মৃত্যু হয়।

২০০৭ সালে জরুরি অবস্থার সময় ওবায়দুল কাদের, সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে মুকুলবোসও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের সবশেষ জাতীয় সম্মেলনের পর ২০১৭ সালের ১ জানুয়ারি মুকুল বোসকে দলটির উপদেষ্টা পরিষদের সদস্য করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com