শিরোনাম :
কালীগঞ্জে সমবায় সমিতি লিঃ এর ৪০ তম বার্ষিক সাধারণ সভার বক্তব্য রাখেন একেএম ফজলুল হক মিলন (এমপি) আলীকদমের দুর্গম পাহাড়ে টিকাদান ও চিকিৎসা ক্যাম্পেইন সাবেক অন্তর্বর্তী সরকারের ড. ইউনূস কর্মকাণ্ড তদন্তে রিট মৌলভীবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত সালথায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

কাউন্সিলরের মামলা প্রত্যাহারের দাবি স্ত্রীর

কাউন্সিলরের মামলা প্রত্যাহারের দাবি স্ত্রীর

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্ত্রী ডা. আমেনা খাতুন। তিনি অভিযোগ করেছেন, তার স্বামীকে চিরতরে শেষ করে দেওয়ার জন্যই একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।

মঙ্গলবার নগরীর বিঞ্চুপুর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। এসময় আরও বক্তব্য রাখেন কাজী গোলাম কিবরিয়ার মা সেনেয়ারা বেগম।

ডা. আমেনা খাতুন বলেন, নিহত যুবক মো. ইয়াছিন হোসেন রবিকে আমার স্বামী কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া কোনোদিন দেখেননি। নিহত যুবকের সাথে অথবা তার পরিবারের সাথে আমার স্বামীর কোনোরকম আত্মীয়তা অথবা শত্রুতা ছিল না। নিহত ব্যক্তি কাউন্সিলর গোলাম কিবরিয়ার এলাকার বাসিন্দাও নন।
তিনি আরও বলেন, মামলার এজাহারের মাধ্যমে জানতে পারি নিহত যুবকের বাড়ি টিক্কাচর পূর্ণিমা বাড়ি। যেটা কাজী গোলাম কিবরিয়ার বাড়ি থেকে আনুমানিক ৪/৫ কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনার সময় গোলাম কিবরিয়া নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত ছিলেন।

প্রতিপক্ষ সিটি নির্বাচনে পরাজিত হয়ে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজী গোলাম কিবরিয়াকে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক হত্যা মামলায় ফাঁসানোর জন্য এই মামলায় কিবরিয়ার নাম অন্তর্ভুক্ত করেছেন। আমরাও হত্যাকারীর সুষ্ঠু বিচার চাই। তবে কোনো নিরাপরাধ ব্যক্তিকে না ফাঁসানোর আহ্বান জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com