শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

রেমিট্যান্স পাঁচ দিনেই আসলো ৫ হাজার কোটি টাকা

রেমিট্যান্স পাঁচ দিনেই আসলো ৫ হাজার কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশে আসছে বিপুল পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয়। গত পাঁচদিনে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ৫৩ কোটি ৬০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৫ হাজার কোটি টাকারও বেশি।
নতুন অর্থবছরের (২০২২-২৩) প্রথম পাঁচদিনেই প্রবাসী আয়ে বড় এক জোয়ার দেখা যাচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি জুলাই মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছেন ৫৩ কোটি ৬০ লাখ ডলার।

নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, রেমিট্যান্স আসার যে গতি, তা খুবই ইতিবাচক। সাধারণত প্রতি ঈদের আগেই রেমিট্যান্স আসা বৃদ্ধি পায়। তবে এবারের রেমিট্যান্স আসার হার অন্যবারের চেয়েও বেশি। ঈদের এখনো দুদিন বাকি। এই দুদিনে আরো বেশি রেমিট্যান্স আসবে বলেই আশা করছি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা যায়, নতুন অর্থবছরের (২০২২-২৩) প্রথম মাস জুলাইয়ের প্রথম পাঁচ দিনে (১ থেকে ৫ জুলাই) ৫৩ কোটি ৬০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। সে হিসেবে প্রতিদিন এসেছে প্রায় ১০ কোটি ৭২ লাখ ডলার।

আরো জানা যায়, ডলারপ্রতি এখন পাওয়া যাচ্ছে ৯৩ টাকা ৪৫ পয়সা। ব্যাংকের ডলার সংকট কাটাতে রেমিট্যান্স আহরণে বিশেষ সুবিধার আওতায় আরো বেশি টাকা দিচ্ছে ব্যাংকগুলো। এছাড়া সরকার রেমিট্যান্সে আড়াই শতাংশ হারে নগদ প্রণোদনা দিচ্ছে, যার জন্য গ্রাহকরা ডলারপ্রতি পাচ্ছেন ৯৫-৯৬ টাকা।

বিশ্বব্যাপী করোনা মহামারি ‍শুরুর পর থেকে দেশে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়তে থাকে। সেই ধারা অব্যাহত রেখে দেশের ইতিহাসে প্রথমবারের মতো রেমিট্যান্স প্রবাহ ছাড়ায় ২ হাজার ৪০০ কোটি ডলারের মাইলফলক। ২০২১ সালের মধ্যভাগ পর্যন্ত সেই ধারা বজায় থাকলেও এরপর হঠাৎ করেই কমতে থাকে রেমিট্যান্স আসা। তবে নতুন অর্থবছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহের উর্ধ্বমুখী ধারা আবারও আশা জোগাচ্ছে দেশের অর্থনীতির চালিকাশক্তির স্বরূপ গুরুত্বপূর্ণ এ খাতে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com