শিরোনাম :
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

সায়েদাবাদে যাত্রীদের ভিড়, মিলছে না টিকিট

সায়েদাবাদে যাত্রীদের ভিড়, মিলছে না টিকিট

নিজস্ব প্রতিবেদক :
ফাইল ছবি
ঈদ উপলক্ষে নাড়ির টানে বাড়ি যেতে রাজধানীর সায়েদাবাদ বাসটার্মিনালে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। তবে অনেকেই টিকিট না পাওয়ার অভিযোগ করেছেন।

সায়েদাবাদ বাসটার্মিনাল ঘুরে দেখা গেছে, ঈদের আগে টার্মিনালে ভিড় বাড়তে থাকে। অনেকেই দীর্ঘক্ষণ অপেক্ষা করেও টিকিট পাননি। তারমধ্যে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ তো আছেই।

মাদারীপুরগামী যাত্রী নোমান বলেন, তিন ঘণ্টা অপেক্ষার পর রাতের টিকিট পেয়েছি। অতিরিক্ত ভাড়ায় টিকিট নিতে হয়েছে। তাছাড়া ভেবেছিলাম পদ্মা সেতু হওয়ায় সহজে বাড়ি চলে যেতে পারব। কিন্তু আগে যে অতিরিক্ত সময় লাগতো, এখন তা টিকিট কাটতেই লেগে যাচ্ছে।

আরিফের অভিযোগ, গত দুই দিন ধরে বিভিন্ন বাসের কাউন্টার ঘুরেও চট্টগ্রামের টিকিট পাইনি। কাউন্টার থেকে শুধু আশার বাণী শুনাচ্ছে। আমার মতো এমন অনেকেই দুর্ভোগের শিকার।

তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন চট্টগ্রামের যাত্রী সাদ্দাম। তিনি বলেন, ১১০০ টাকার টিকিট দুই হাজার টাকায় কিনতে হয়েছে। সাদ্দামের মতো বেশি ভাড়া নেওয়ায় অভিযোগ অনেকের।

কাউন্টার মাস্টাররা বলছেন, দুপুরের পর যাত্রীর চাপ বেড়েছে। বাসের টিকিটও শেষ হয়ে গেছে। আমাদের কিছু করার নেই। তবে বেশি দামে টিকিট বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com