নিজস্ব প্রতিবেদক :
ঈদের ছুটিতে ফরিদপুরের ধলারমোড় এলাকায় পদ্মার পাড়ে বিনোদন প্রিয় মানুষের ঢল নেমেছে।
সোমবার (১১ জুলাই) বিকেলে বৃষ্টি-বিঘ্ন আবহাওয়ার মাঝেই সেখানে দর্শনার্থীদের সমাগম ঘটে।
জানা গেছে, স্থানীয়দের মাঝে ফরিদপুর শহরের সিঅ্যান্ডবি ঘাটের পাশে অবস্থিত ধলারমোড় প্রধানতম বিনোদন-স্পট হয়ে উঠেছে। এরই মধ্যে বিশেষ উৎসব ছাড়া, সাপ্তাহিক ছুটির দিনেও এখানে মানুষের ভিড় জমে। এ ছাড়া শিশুদের জন্য রয়েছে দোলনা ও নাগরদোলাসহ বেশ কিছু রাইড। তবে এই পদ্মার তীরে আসা পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তার জন্য রয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
দর্শনার্থীরা জানান, এখানকার নিরাপত্তা ব্যবস্থা তাদের দৃষ্টি কেড়েছে। এখানে নিয়মিত পুলিশের টহল থাকে। বাইরে থেকে এলেও হয়রানির শিকার হতে হয় না।
ঘুরতে আসা শরিয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র আহমেদ আলী বলেন, ধলারমোড়ের পরিবেশ খুবই মনোমুগ্ধকর। তবে পদ্মার পাড়ে বুক ভরে নিশ্বাস নেওয়ার পরিবেশ আছে।
Leave a Reply