আবুল কালাম আজাদ
কক্সবাজারের সদর উপজেলার ঈদগাঁও থানার পুলিশের অভিযান চালিয়ে ০১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ০৩ (তিন) রাউন্ড গুলি সহ একজন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে ।
গতকাল ১১জুলাই ২০২২ ইং গভীর রাতে কক্সবাজারের ঈদগাঁও থানার পুলিশের একটি বিশেষ টিম ঈদগাঁও এলাকার বাসষ্ট্যান্ডস্থ পুলিশ বক্স এর সামনে হতে তাকে আটক করা হয় । গ্রেফতারকৃত আসামী মোঃ সাহাব উদ্দিন (প্রকাশ গালাইয়া )(৩২), পিতা-মৃত আব্দুল হামিদ, সাং-পশ্চিম ইউসুফেরখিল, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার এর পুত্র । সুত্র জানায় তার কাছ হতে ০১টি দেশীয় তৈরি ওয়ান শুটার গান ও ০৩ (তিন) রাউন্ড গুলি উদ্বার করতে সক্ষম হয়
Leave a Reply