শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নেত্রকোণায় পাওনা ১০০ টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নেত্রকোণায় পাওনা ১০০ টাকা চাওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

নেত্রকোণাপ্রতিনিধি :
নেত্রকোণায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানদারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) সকালে সদরের কুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, সদর উপজেলার কুনিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আয়াতুল ইসলাম (৪০)।

আটককৃত ব্যক্তি হলেন, একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের মৃত কাশেম ফকিরের ছেলে রিপন ফকির।

জানা গেছে, আজ বুধবার সকালে কুনিয়া গ্রামের আয়াতুল ইসলাম (৪০) মনোহারি দোকানে পাওনা ১০০ টাকা চাইলে, পার্শ্ববর্তী কাঞ্চনপুর গ্রামের রিপন ফকিরের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে ফকির উত্তেজিত হয়ে দোকানি আয়াতুল ইসলামকে মারধর করেন। এ সময় আয়াতুলকে গুরুতর আহত অবস্থায় নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, দুজনের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে দোকানদারকে মারধর করে রিপন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিপন ফকিরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com