শিরোনাম :
২৪ ঘণ্টার হামের উপসর্গ নিয়ে এবার একদিনে ১২ শিশুর মৃত্যু রাজধানীর উত্তরায় মাইলস্টোন দুর্ঘটনা: ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন চীন মৈত্রী সম্মেলন ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের মিরপুর শেরে বাংলা ক্রিকেট শুক্রবার বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট, কী বলছে পরিসংখ্যান? লামায় বিশেষ অভিযানে একটি জীবিত মায়া হরিণ উদ্ধার টমটম ড্রাইভার মৃত্যু ফান্ডের প্রথম অনুদান বিতরণ টমটম সমবায় সমিতির সাদুল্লাপুর কিস্তির টাকা না পেয়ে গ্রাহকের মাথা ফাটালেন ব্র্যাকের কর্মী সিলেট লালে লাল, বাবা শাহজালাল’ ধ্বনিতে মুখর শাহজালালের মাজার নারায়ণগঞ্জে চাহিদার তুলনায় কোরবানি পশু বেশি ক্রিকেটের নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

মৌলভীবাজার কমলগঞ্জে চা বাগানে অগ্নিকাণ্ডের ঘটনায় আটক ৩

মৌলভীবাজার কমলগঞ্জে চা বাগানে অগ্নিকাণ্ডের ঘটনায় আটক ৩

মৌলভীবাজার প্রতিনিধি

ব্যক্তি মালিকানাধীন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মাধবপুর ইউনিয়নের দলই চা বাগানের প্রধান কার্যালয়ে দুর্বৃত্তদের দেয়া আগুনে অগ্নিদগ্ধে আহত নৈশ প্রহরী প্রসাদ পাশি ১৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১০ জুলাই চিকিৎধীন অবস্থায় ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে মারা যায়। ঘটনার ১৫ দিন পর গত মঙ্গলবার (১২ জুলাই) রাতে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে বাগানের ২ নৈশ প্রহরীসহ ৩ জনকে জিজ্ঞাাসাবাদের জন্য আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। এদিকে বুধবার দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জানা যায়, গত ২৮ জুন দিবাগত রাতে দুবর্ত্তদের দেয়া আগুনে দলই চা বাগানের ৫টি অফিস কক্ষে ৫২ বছরের রক্ষিত সকল নথিপত্র পুড়ে যায়। তখন আগুনের লেলিহান শিখায় বাগানের ২ নৈশ প্রহরী প্রসাদ পাশী (২৬) ও সৎ নারায়ন রাজভর (৩০) গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে প্রথমে সিলেট রাগিব রাবিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে প্রসাদ পাশীর অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়। সেখানে ১৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ১০ জুলাই ভোরে প্রসাদ পাশি মারা যায়। এরপর ১২ জুলাই রাতে কমলগঞ্জ থানার এসআই নিয়াজ আহমেদের নেতৃত্বে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন চা বাগানের কামাল আলী ও মাহবুব এলাহী নামীয় দুই নৈশ প্রহরী এবং বাগানের বাসিন্দা ভুট্রো মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে। বুধবার সকালে তাদের মৌলভীবাজার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বুধবার (১৩ জুলাই) দুপুরে অগ্নিকান্ডের ঘটনাস্থল দলই চা বাগান পরিদর্শন ও নিহত প্রসাদ পাশির পরিবারকে সান্তনা জানান মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া। এসময় উপস্থিত চা বাগানের শ্রমিকদের তিনি বলেন, পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছে। এই ঘটনা যে বা যারা ঘটিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে। তিনি আরোও বলেন এই ঘটনার জন্য চা বাগানের নিরপরাধ কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না।

কমলগঞ্জ থানার এস আই নিয়াজ আহমেদ চা বাগানের দুই নৈশ প্রহরীসহ ৩ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

কেএস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com