বিনোদন ডেস্ক :
অনন্ত জলিল ও পরীমনি
ঈদ উপলক্ষে সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। ‘দিন : দ্য ডে’, ‘পরাণ’ ও ‘সাইকো’। তবে সিনেমার চেয়ে বিতর্কিত আলোচনা-সমালোচনার ব্যস্ত সিনেমাগুলোর কলাকুশলীরা। অন্যদিকে তিনটি সিনেমার টিমই দর্শক টানতে নানা ধরনের প্রচারণায় মেতে উঠেছেন। এর মধ্যে কেউ কেউ একে অপরের বিরুদ্ধে অপপ্রচারণামুলক বক্তব্যও দিচ্ছেন।
অনন্ত জলিলও আশ্রয় নিয়েছেন কিছু নেতিবাচক প্রচারণার। সাইকো সিনেমার পরিচালক অনন্য মামুনের সমালোচনা করে ইতোমধ্যেই বক্তব্য দিয়েছেন অনন্ত জলিল। এদিকে পরাণ সিনেমার একটি নিউজ নিজের টাইম লাইনে শেয়ার দেন অনন্ত, যার শিরোনাম ‘হলে পরাণের দর্শক নাই, সোশ্যাল মিডিয়ায় ফাঁকা আওয়াজ’।
পরীমনির স্বামী রাজ অভিনীত ‘পরাণ’ নিয়ে এমন নেতিবাচক প্রচারণায় বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পরী। অনন্তর দেওয়া সেই স্ট্যাটাসের স্ক্রিনশট নিজের টাইম লাইনে প্রকাশ করে অনন্ত জলিলকে ‘ইমম্যাচিউর বলে আখ্যাও দিয়েছেন। ’
Leave a Reply