শিরোনাম :
ইরানের সতর্ক সংকেত উপেক্ষা করায় হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ঢাকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ সুন্দরবনের দস্যুতা দমনে যৌথ অভিযান শুরু মদন শিক্ষকের ধর্ষণে মাদরাসাছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা টাঙ্গাইলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পলাতক প্রধান শিক্ষক গ্রেপ্তার উত্তর-পূর্বাঞ্চলে ৭ নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বোরো মৌসুমে সরকারি দরে ধান সংগ্রহ উদ্বোধন ঢাকার পথে বাবর-খুররম শাহজাদ যশোর মৎস্যজাত অপ্রচলিত পণ্যের রফতানিতে সহযোগিতা করছে সরকার’ সংসদকে প্রাণবন্ত করতে কাজ করবে নারী এমপিরা : মির্জা ফখরুল
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

শ্রীমঙ্গলে কাতার প্রবাসী গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক 

শ্রীমঙ্গলে কাতার প্রবাসী গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক 

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক প্রবাসী গৃহবধূর লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
সোমবার (১৮ জুলাই) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের মাধবপাশা গ্রাম থেকে আকলিমা বেগম (২৬) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আকলিমা মধ্যপ্রাচ্যের কাতারে থাকতেন বলে পরিবার জানিয়েছে। এদিকে ঘটনার পর থেকে আকলিমার স্বামী পারভেজ মিয়া পলাতক রয়েছে।
আকলিমা মাধবপাশা গ্রামের আবুল কাশেমের মেয়ে ও তার স্বামী পারভেজ কুমিল্লা জেলার কচুয়া উপজেলার চকরা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। সে স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে বসবাস করতো।
মৃত আকলিমা বেগমের চাচাতো ভাই রুবেল মিয়া জানান, আকলিমা ও পারভেজ তারা দুজনই সৌদি আরবে ছিলেন। সেখানে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিগত চার বছর আগে সৌদি আরবে আকলিমা ও পারভেজ বিয়ে করেন।
তিনি আরও জানান, সৌদি আরব থেকে আকলিমা ও পারভেজ দুজনই দেশে চলে আসেন। কিছুদিন দেশে থাকার পর পারভেজকে বাড়িতে রেখে আকলিমা কাতারে চলে যান। সেখানে ১৮ মাস চাকরি করে গত ১৫ জুলাই দেশে ফিরেন। দেশে ফেরার পর কাতার থেকে পাঠানো টাকার হিসাব চান আকলিমা স্বামী পারভেজের কাছে। পারভেজ সব টাকা খরচ করে ফেলেছে বলে আকলিমাকে জানায়। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রতিদিনই ঝগড়া হতো।
রোববার রাতেও তারা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। আকলিমার চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে বলেও জানান তিনি।
আকলিমার প্রতিবেশী আলমগীর মিয়া জানান, আকলিমার মা সকালে এসে দেখে তাদের ঘরের দরজায় তালা দেয়া। পরে তালা ভেঙ্গে ঘরে ঢুকে দেখতে পান আকলিমার লাশ পড়ে আছে। আকলিমার মা’র চিৎকার শুনে তারা তাদের বাড়িতে গিয়ে পরে পুলিশকে খবর দেন।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে সকাল ৯ টায় আকলিমার লাশ উদ্ধার করেছেন। তিনি জানান, আকলিমার গলায় রক্ত জমাটের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তিনি বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্বামীকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com