আবুল কালাম আজাদ ,বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও ০১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ০২টি তলোয়ার, ০১টি রাম দা, ০২টি চাপাতি, ০১টি দা ও ০১টি হাতুড়ী সহ একজন অস্ত্রধারী ও মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে ।
২৩,জুলাই ২০২২ ইং গভীর রাত গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ টিম টেকনাফের তুলাতুলি এলাকার অভিযান চালায় মৌলভী জামাল মার্কেটের বিপরীত পাশে ঈদগাহ মাঠ হতে মাদক ও অস্ত্রসহ তাকে গ্রেফতার করা হয় । আটককৃত আসামী হল এনামুল করিম (২৫), পিতা-মীর কাশেম ,সাং-: (দক্ষিণ লেঙ্গুরবিল, ০৩নং ওয়ার্ড টেকনাফ সদর ইউনিয়ন), থানা- টেকনাফ, জেলা –কক্সবাজার । তার কাঁথ হতে ১০ হাজার পিস ইয়াবা ও ০১ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ০২টি তলোয়ার, ০১টি রাম দা, ০২টি চাপাতি, ০১টি দা ও ০১টি হাতুড়ী উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে পুলিশ সাংবাদিকের জানিয়েছে ।
Leave a Reply